সিলেটের নতুন ডিসি মজিবর

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ সিলেটের জেলা প্রশাসক (ডিসি) এম কাজী এমদাদুল ইসলামকে বদলি করেছে সরকার। এ সংক্রান্ত প্রজ্ঞাপন বুধবার জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সিলেটসহ ১৩টি জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে।

Manual7 Ad Code

ঝিনাইদহের ডিসির দায়িত্বে থাকা মো. মজিবর রহমানকে বদলি করে সিলেটের ডিসি করা হয়েছে।

এম কাজী এমদাদুল ইসলাম ২০১৮ সালের ২৯ সেপ্টেম্বর সিলেটের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছিলেন। ২১ ব্যাচের এই কর্মকর্তাকে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসে বদলি করা হয়েছে বলে জানা গেছে।

Manual3 Ad Code

উল্লেখ্য, সিলেট ছাড়াও গাজীপুর, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নওগাঁ, পিরোজপুর, রাজবাড়ী, নোয়াখালী, চুয়াডাঙ্গা, নীলফামারী, গাইবান্ধা, ঝিনাইদহ ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে আজ।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code