চায়ের শহরে ১২শ দৌড়বিদ নিয়ে হাফ ম্যারাথন

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

নিউজ ডেস্ক: চায়ের শহর সিলেটে ১ হাজার ২শ দৌড়বিদ নিয়ে অনুষ্ঠিত হলো হাফ ম্যারাথন। শুক্রবার সকালে গুড়ি গুড়ি বৃষ্টি মাথায় নিয়ে ভোরের আলো ফোটার আগেই নগরীর ঐতিহ্যবাহী কিন ব্রিজ এলাকায় হাজারেরও বেশি দৌড়বিদের উপস্থিতি। বৃষ্টির বাধা উপেক্ষা করে ঠিক ৬টায় শুরু হাফ ম্যারাথন।

সিলেট শহর হয়ে চলে যায় সবুজ শ্যামল চা বাগান ঘেরা সিলেট বিমানবন্দর সড়কে। চা বাগানের মাঝ দিয়ে শত শত মানুষের ছুটে চলা। ১২ বছরের শিশু থেকে ৭০ বছরের বৃদ্ধ অংশ নেন এই ম্যারাথনে।

সিলেট রানার্স কমিউনিটি আয়োজিত ইউনিমার্ট সিলেট হাফ ম্যারাথনের ২১ এবং ১০ কিলোমিটারে ম্যারাথন শেষ হয় সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে গিয়ে। প্রকৃতি কন্যা সিলেটে হাফ ম্যারাথনে অংশ নিতে পেরে আনন্দ প্রকাশ করেন অনেকে।

স্বামী সন্তান নিয়ে ম্যারাথনে অংশ নিতে ঢাকা থেকে সিলেটে আসেন মিতা মাহফুজা। তিনি বলেন, সিলেট আমার অনেক পছন্দের জায়গা সবুজ চা বাগানের মাঝ দিয়ে যে রাস্তাটা সেখানে দৌড়াতে বেশ ভালো লেগেছে। তবে এবার শুক্রবার সকালে গুড়ি গুড়ি বৃষ্টি যেন এক অন্যরকম মাত্রা যোগ করেছে, সকালটা অনেক সুন্দর ছিল। হাঁটা এবং দৌড়ানো আমার খুব পছন্দের, এটা আমাকে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ রাখে।

Manual4 Ad Code

সিলেট রানার্স কমিউনিটি আয়োজিত এই ম্যারাথনে অংশ নেন দেশ-বিদেশের প্রায় ১ হাজার ২শ দৌড়বিদ। ২১.১ কিলোমিটার ও ১০ কিলোমিটার দুই ক্যাটাগরিতে আয়োজিত হয় ম্যারাথন। সিলেটের ঐতিহ্যবাহী মণিপুরী হস্তশিল্পকে মূল থিম করে অনুষ্ঠিত হয় হাফ ম্যারাথন।

Manual5 Ad Code

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ইউনিমার্ট লিমিটেডের চিফ অপারেশন অফিসার শাহীন মাহমুদ, হেড অফ মার্কেটিং এইচ ইউ এম মেহেদি সাজ্জাদ এবং সিলেট রানার্স কমিউনিটির এডমিন, সৈয়দ ফজলুর রহিম সোহাগ, মো. হাসান আহমেদ, মোহাম্মদ আবু সালেহ, ফয়েজ জামান, মাহমুদুর রহমান মিতুল, কামরুল ইসলাম।

১০ কিলোমিটারে পুরুষ বিভাগে প্রথম স্থান অর্জন করেন এমডি সাখাওয়তা হোসেন হৃদয়, ২য় দ্বীপ তালুকদার, ৩য় রহিম উদ্দীন। নারী বিভাগে প্রথম স্থান অর্জন করেন আফসানা হালিমা, ২য় রাশিদা আক্তার এবং ৩য় শাহ তামান্না সিদ্দীকা।

Manual6 Ad Code

২১.১ কিলোমিটারে পুরুষ বিভাগের প্রথম স্থান অর্জন করেন গোলাম রাহাত তোফায়েল, ২য় এমডি ইমরান হোসেন, ৩য় আশরাফুল আলম। ২১ কিলোমিটার নারী বিভাগে চ্যাম্পিয়ন হন মভি সূত্রধর এবং রানার্স আপ হন তাসিনিয়া তিথি।

সিলেট রানার্স কমিউনিটির এডমিন ডা. ওরাকাতুল জান্নাত বলেন, আমরা সব সময় চাই আমাদের ঐতিহ্যকে ধরে রাখতে ও রক্ষা করতে। ২০২২ সালে সিলেট রানার্স কমিউনিটি আয়োজিত ইউনিমার্ট সিলেট হাফ ম্যারাথনের মূল থিম ছিল সিলেটের ঐতিহ্যবাহী শীতল পাটি। মনিপুরী হস্তশিল্প আমাদের সিলেটের একটা ঐতিহ্য যা যথাযথ প্রচার এবং প্রসার না হওয়ায় সেভাবে বিকশিত হচ্ছে না। এই আয়োজনের মাধ্যমে আমরা চেষ্টা করছি মনিপুরী হস্তশিল্পকে দেশ এবং দেশের বাইরে মানুষের কাছে পরিচয়ে করিয়ে দেওয়ার।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code