ঐতিহাসিক’ সফর শেষে মস্কো ছাড়লেন শি জিনপিং

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: রাশিয়ায় তিনদিনের রাষ্ট্রীয় সফর শেষে নিজ দেশে ফিরে গেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। স্থানীয় সময় বুধবার (২২ মার্চ) সকালে তিনি মস্কো ছাড়েন। এ খবর জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাস।
মস্কোয় সফরে আসেন শি জিনপিং। টানা তৃতীয় মেয়াদে চীনের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথমবার রাশিয়ায় সফরে করেন তিনি।

সোমবার ক্রেমলিনে অনানুষ্ঠানিক বৈঠকে করেন পুতিনের সঙ্গে। এই বৈঠক স্থায়ী হয় সাড়ে চার ঘণ্টা। পরে মঙ্গলবার সকালেও দুই নেতা বৈঠক করেন।

Manual2 Ad Code

রাশিয়া ও ইউক্রেন ইস্যুতেও শি জিনপিংয়ের সঙ্গে পুতিনের আলোচনা হয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধ অবসানের ভিত্তি হতে পারে চীনের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা। কিয়েভ ও পশ্চিমারা যখন রাজি থাকবে তখন এই সমাধান সম্ভব। চীনা প্রেসিডেন্টের সঙ্গে পশ্চিমা নিষেধাজ্ঞা নিয়েও আলোচনা হয়েছে বলে উল্লেখ করেছেন রুশ প্রেসিডেন্ট।

Manual3 Ad Code

মস্কোতে পুতিনের সঙ্গে সময় কাটানো এবং ঐতিহ্যবাহী আতিথেয়তা ও উষ্ণ অভ্যর্থনার জন্য খুব খুশি বলে উল্লেখ করেছেন শি জিনপিং।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code