সিলেটে বাংলা ইশারা দিবস পালিত প্রতিবন্ধীদের কল্যাণে ৩ বছর মেয়াদী পরিকল্পনা ও হেল্পডেস্ক চালু হবে

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual2 Ad Code

Manual1 Ad Code

 

সিলেটে পালিত হয়েছে বাংলা ইশারা দিবস। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার নগরীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল ‘ইশারা ভাষা সকলের অধিকার’।

Manual3 Ad Code

Manual2 Ad Code

সিলেট জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও সিলেট জেলার প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কর্মরত বেসরকারি সংগঠনসমূহের যৌথ উদ্যোগে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামন থেকে র‌্যালিটি শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে জেলা ও শহর সমাজসেবা কার্যালয়ের পরিচালনাধীন বিভিন্ন প্রতিবন্ধী শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, প্রতিবন্ধীদের নিয়ে কর্মরত বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও সদস্যবৃন্দ, প্রশাসনের পদস্থ কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Manual3 Ad Code

সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক নিবাস রঞ্জন দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) আসলাম উদ্দিন। সমাজসেবা কর্মকর্তা মো. লুৎফুর রহমানের সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আব্দুর রফিক, গ্রামীণ জনকল্যাণ সংসদ সিলেটের সভাপতি জামিল চৌধুরী, সাবেক সিটি কাউন্সিলার মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সিলেট বাক-শ্রবণ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি সাংবাদিক মকসুদ আহমদ মকসুদ, প্রতিবন্ধী নাগরিক পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক মাসুম আহমদ চৌধুরী, সাংবাদিক এম. আহমদ আলী, সিএসআইডি এর প্রকল্প ম্যানেজার খ.ম আবেদুল্লা, ব্রাক ডিসএ্যাবিলিটি শাখা প্রতিনিধি মোনায়েম আলম আজাদ, শাহজালাল রাগিব-রাবেয়া প্রতিবন্ধী সেবাকেন্দ্রের অধ্যক্ষ শামীমা নাসরিন, রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আতাউর রহমান খান শামস, সিলেট বধির সংঘের সাধারণ সম্পাদক সাইফুল হক, শাহজালাল মুক ও বধির কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি জহির আলম, সিলেট বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া নাসরিন।

সভায় আলোচকরা বাক-শ্রবণ প্রতিবন্ধীদের নানা সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) আসলাম উদ্দিন বলেন, প্রতিবন্ধীরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। এর পরিবারের অংশ। এদের উন্নয়ন ও কল্যাণে নিজেদের দায়বদ্ধতা নিয়ে আগামী সুন্দর বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি প্রতিবন্ধীদের কল্যাণে বর্তমান সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের ব্যাপারে খুবই আবেগি এবং অনুরাগি। তিনি বলেন, প্রধানমন্ত্রী চান প্রতিবন্ধীদেরকে সমাজের এবং রাষ্ট্রের উন্নয়নের মূল শ্রোতধারায় নিয়ে আসতে। এক্ষেত্রে তার সরকার বাংলা ইশারা ভাষা দিবসের সীকৃতি প্রদানসহ নানামূখী পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছে। সভায় তিনি জানান, সরকারের নির্দেশনায় দেশের প্রতিটি জেলার অংশ হিসেবে সিলেটের জেলা প্রশাসকের নেতৃত্বে প্রতিবন্ধীদের উন্নয়ন ও কল্যাণে ইতোমধ্যে ৩ বছর মেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বছরভিত্তিক ৩টি স্তরে গৃহীত এ পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এ পরিকল্পনার আওতায় জেলার সকল প্রতিবন্ধীদের ডাটাবেস তৈরি করে তাদের সবধরণের সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে। প্রতিবন্ধীদের দক্ষ প্রশিক্ষকের মাধ্যমে উন্নত প্রশিক্ষণ দিয়ে তাদেরকে সুস্থ এবং সুন্দরভাবে সমাজের বসবাসের সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে।

সভায় সিলেট বাক-শ্রবণ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি সাংবাদিক মকসুদ আহমদ মকসুদ প্রতিবন্ধীদের যেকোনো সমস্যার দ্রুত সমাধান ও তাদের যেকোনো বিষয়ে সহযোগিতা প্রদানের জন্য জেলা ভিত্তিক প্রতিবন্ধী হেল্পডেস্ক চালুর দাবি উত্থাপন করলে সভার প্রধান অতিথি এ প্রস্তাবকে সমর্থন জানিয়ে বলেন, এটি খুবই ভাল একটি ধারণা। সিলেটে আমরা প্রথমে হেল্পডেস্ক চালু করবো এবং সিলেট হবে এক্ষেত্রে দেশের মডেল। অনুষ্ঠানটি ইশারা ভাষায় উপস্থাপন করেন সিলেট সরকারি বাক-শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক সাঈম খান। ##

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code