সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code
সৈয়দা নুসরাত শারমিন , সিলেট থেকে :

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

Manual3 Ad Code

বুধবার (২ নভেম্বর) সকাল ১০ টায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ মেহেদী হাসান খান।

Manual7 Ad Code

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রাঙ্গন হতে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি সিলেট শহরের টিলাগড় পয়েন্ট প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র প্রাঙ্গনে এসে শেষ হয়। এরপর কেক কেটে উদযাপন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। এসময় উপাচার্য (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ মেহেদী হাসান খানের সাথে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ বদরুল ইসলাম শোয়েব, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোঃ মোস্তফা সামছুজ্জামান, প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. তরিকুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের অতিরিক্ত পরিচালক ড. মাহফুজ রব, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, শিক্ষকবৃন্দ, দপ্তর প্রধানবৃন্দ, বাংলাদেশ ছাত্রলীগ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা।

উপাচার্য (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোঃ মেহেদী হাসান খান বলেন, ‘সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এই অঞ্চল তথা বাংলাদেশের কৃষিখাতের উন্নয়নে শিক্ষা ও গবেষণার মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। কৃষি, মৎস্য ও প্রাণীসম্পদ গবেষণায় গত ১৬ বছরে এই বিশ্ববিদ্যালয়ের অনেক অর্জন রয়েছে। আগামীতে বিশ্বব্যপী যে দুর্ভিক্ষের আশঙ্কা করা হচ্ছে তা মোকাবেলায় এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা এগিয়ে আসবেন’।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code