স্ত্রীসহ সাবেক ডিএমপি কমিশনার গোলাম ফারুকের দেশত্যাগে নিষেধাজ্ঞা

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual7 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual1 Ad Code

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার ও সাবেক অতিরিক্ত আইজিপি খন্দকার গোলাম ফারুক ও তাঁর স্ত্রী শারমিন আক্তার খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বুধবার (০১ জানুয়ারি ) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ মো. জাকির হোসেন দেশত্যাগে নিষেধাজ্ঞার এই নির্দেশ দেন।

Manual2 Ad Code

দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিশেষ পিপি মীর আহমেদ আলী সালাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ‘দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন আদালত।দুদকের সহকারী পরিচালক মো. রাকিবুল হায়াত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যাবহারপূর্বক বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎপূর্বক নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে দেশে বিদেশে অবৈধভাবে ৩ হাজার কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচার করাসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইনে অপরাধ করার অভিযোগটি অনুসন্ধানাধীন রয়েছে।

Manual1 Ad Code

অনুসন্ধানকালে গোপন সূত্রে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিগণ বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে বিধায়, অভিযোগটির সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিত করা একান্ত প্রয়োজন।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code