প্রেক্ষাগৃহে দেয়ালের দেশ

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট:

আয়ের বিচারে অনেক সফল ও বিফল সিনেমার ভিড়ে গত বছরের অন্যতম প্রশংসিত কাজ ‘দেয়ালের দেশ’। মিশুক মনির চিত্রনাট্য ও নির্মাণে এর প্রধান দুই চরিত্রে অনবদ্য অভিনয় করেছেন শরিফুল রাজ ও শবনম বুবলী।

Manual6 Ad Code

সেই ছবিটি শুক্রবার (৩ জানুয়ারি) মুক্তি পাচ্ছে পাকিস্তানে। খবরটি নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই।

Manual4 Ad Code

ঈদুল ফিতরে মুক্তি পাওয়া এই সিনেমাটি এর মধ্যে ঘুরেছে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়াসহ পৃথিবীর নানা দেশে। পাকিস্তানে সিনেমাটি ডিস্ট্রিবিউশন করছে আমেরিকার এভেইল এন্টারটেইনমেন্ট।

Manual4 Ad Code

সরকারি অনুদানে নির্মিত ছবিটির মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক ঘটে মিশুক মনির। পাকিস্তানে সিনেমার মুক্তির খবর জানিয়ে নির্মাতা বলেন, ‘এটা আমার প্রথম ছবি। গত বছর ছবিটি মুক্তির পর দর্শক ও সমালোচকদের কাছ থেকে দারুণ প্রশংসা পেয়েছি।

এটা আমার জন্য বড় প্রাপ্তি। দেশের পাশাপাশি অনেক দেশেই মুক্তি পেয়েছে। এবার মুক্তি পাচ্ছে পাকিস্তানে। এটাও আমার জন্য দারুণ খবর। আশা করি পাকিস্তানের দর্শকদের কাছেও সিনেমাটি ভালো লাগবে।’

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code