প্রথমবার মা হলেন শ্রেয়া ঘোষাল

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা:

Manual3 Ad Code

মাতৃত্বের স্বাদ পেলেন হিন্দি ও বাংলা গানের জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। প্রথমবার মা হয়েছেন তিনি। সামাজিক মাধ্যমে নিজেই সুখবরটি জানিয়েছেন শ্রেয়া ঘোষা। তিনি লেখেন, ‘ঈশ্বরের আশীর্বাদে আজ দুপুরে পুত্রসন্তানকে পেয়েছি। এই আবেগ আমি আগে কোনোদিন অনুভব করিনি। শিলাদিত্য (শ্রেয়ার স্বামী), আমি আর আমাদের পরিবার আনন্দে আত্মহারা। আমাদের ছোট্ট মানুষটাকে অসংখ্য আশীর্বাদে ভরিয়ে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।  খবরটি ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে শুভেচ্ছায় ভাসছেন শ্রেয়া। তাকে অভিনন্দন জানিয়েছেন ও নবজাতকের সুস্বাস্থ্য কামনা করেছেন দিয়া মির্জা, নীতি মোহন, সোফি চৌধুরী, অনিরুদ্ধ রায়চৌধুরী, সেলিম মার্চেন্ট, জোনিতা গান্ধী, শেখর রাভজিয়ানির মতো সংগীত জগতের তারকারা।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code