আলফা নয়, কনিষ্ঠ জেনারেশন এখন বিটা

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual7 Ad Code

যুক্তরাষ্ট্র প্রতিনিধি:

Manual4 Ad Code

২০২৫ সালের জানুয়ারির প্রথম দিন থেকে নতুন একটি প্রজন্মের সূচনা হলো। এই বছর শেষ হলো জেনারেশন আলফার শিশুদের জন্ম এবং শুরু হলো জেনারেশন বিটা’র। ২০২৫ থেকে ২০৩৯ সালে জন্মগ্রহণকারী সবাই জেনারেশন বিটা’র অংশ হবে। ফলে আলফা এখন আর কনিষ্ঠ প্রজন্ম নয়।

জেনারেশন বিটা হবে সপ্তম প্রজন্ম, যাদের নামকরণ শুরু হয়েছিল ১৯০১ সালে গ্রেটেস্ট জেনারেশন দিয়ে। প্রজন্ম বলতে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে জন্মগ্রহণকারী মানুষদের বোঝায়, যারা সামাজিক, সাংস্কৃতিক ও ঐতিহাসিক অভিজ্ঞতার একটি সাধারণ সূত্রে বাঁধা।

Manual4 Ad Code

প্রজন্মের অভিজ্ঞতা গঠন করে বড় ধরনের ঘটনা, প্রযুক্তি ও সামাজিক পরিবর্তন। এগুলো প্রভাব ফেলে তাদের দৃষ্টিভঙ্গি, মূল্যবোধ ও আচরণে। প্রজন্মের ধারণা আমাদের দেখায় কীভাবে ভিন্ন বয়সের মানুষেরা তাদের পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়া করে এবং তাদের অভিজ্ঞতা সময়ের সঙ্গে সমাজে পরিবর্তন আনে।

গুড মর্নিং আমেরিকা’ অনুষ্ঠানে নর্থ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটির মার্কেটিংয়ের সহকারী অধ্যাপক হিদার ড্রেটশ বলেন, বিভিন্ন প্রজন্ম কীভাবে ব্র্যান্ড ও বিশ্বকে দেখছে তা বোঝার জন্য প্রতিষ্ঠানগুলো জোর দিয়ে গবেষণা চালাচ্ছে। এটি এখন ব্যবসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code