নতুন জীবনে তাহসান

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট:

Manual4 Ad Code

সিঙ্গেল লাইফের অবসান ঘটিয়ে অবশেষে বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। পাত্রী যুক্তরাষ্ট্রে পড়াশুনা করা রূপসজ্জাকর (মেকআপ আর্টিস্ট) রোজা আহমেদ।

Manual2 Ad Code

এই খবর অবশ্য তাহসানের মুখ থেকে এখনও প্রকাশ হয়নি। যদিও দিনভর (শনিবার) এ নিয়ে জল্পনা চলেছে তাদের হলুদসন্ধ্যা থেকে ফাঁস হওয়া কিছু ছবি ধরে। অবশেষে সন্ধ্যায় তাহসান খান জানান দিলেন। যদিও সেটা মুখফুটে নয়, বরং আশ্রয় নিলেন ছবি ও গানের।

পোস্টের নিচে মন্তব্য করেছেন তাহসানের ভক্ত-অনুরাগীরা। এক ভক্ত লিখেছেন, ‘পারফেক্ট তাহসান ভাই! এমন ভালো কাউকে খুব দরকার ছিল। লাইফ কালারফুল হোক।’

আরেকজন লিখেছেন, ‘অভিনন্দন! সুখ ছুঁয়ে যাক দাম্পত্যে।’ তাহসানের আরেক ভক্ত মন্তব্য করেছেন, ‘দুজন মিলে খুব ভালো থাকুন। অনেক অনেক ভালোবাসা।’

Manual7 Ad Code

এই পোস্ট দেয়ার ৪৫ মিনিটের মাথায় শেয়ার হয়েছে ৪৩ হাজার আর মন্তব্য পড়েছে প্রায় ৬৮ হাজার! যা রীতিমতো অবিশ্বাস্য।

জানা গেছে, রোজা আহমেদ নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করার পর সেখানে রোজা’স ব্রাইডাল মেকওভার নামে একটি রূপসজ্জার প্রতিষ্ঠান গড়ে তোলেন।

তিনি এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয় দেশেই ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে খ্যাতি অর্জন করেছেন। এছাড়াও মেকআপ শিক্ষিকা হিসেবে তিনি নারীদের প্রশিক্ষণ দিচ্ছেন এবং অনেককে উদ্যোক্তা হতে সাহায্য করেছেন।

Manual7 Ad Code

বলা দরকার, তাহসান খানের প্রাক্তন স্ত্রী অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। লম্বা প্রেমের পর ২০০৬ সালের ৭ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। ২০১৩ সালের ৩০ জুলাই কন্যাসন্তান আইরার মা–বাবা হন। ২০১৭ সালের ৪ অক্টোবর বিচ্ছেদের ঘোষণা দেন তারা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code