পর্দা উঠলো ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেরৎ

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট:

Manual6 Ad Code

পর্দা উঠলো দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (ডিআইএফএফ)২৩তম আসরের। রেইনবো চলচ্চিত্র সংসদের আয়োজনে ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ শ্লোগান নিয়ে ১১ জানুয়ারি (শনিবার) থেকে শুরু হলো এই উৎসব।মোট ৫ টি ভেন্যুতে ৭৫ টি দেশের ২২০ টি সিনেমা দেখানো হবে এ উৎসবে।

Manual1 Ad Code

উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে। বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে চীনা চলচ্চিত্রের পোস্টার প্রদর্শনী কর্নার উদ্বোধন করে মিলনায়তনে প্রবেশ করেন প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জনাব মো. নাহিদ ইসলাম।

ছিলেন অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশে গণপ্রজাতন্ত্রী চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং চীনা চলচ্চিত্র প্রশাসনের আন্তর্জাতিক বিভাগের পরিচালক শু ইয়াং। আরও ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান, উৎসব কমিটির নির্বাহী সদস্য জালাল আহমেদ এবং উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল।

উদ্বোধনী বক্তব্য রাখেন চীনা চলচ্চিত্র প্রশাসনের আন্তর্জাতিক বিভাগের পরিচালক শু ইয়াং। উৎসবে তাকে আমন্ত্রণ করার জন্য তিনি ধন্যবাদ জানান রেইনবো ফিল্ম সোসাইটি অথরিটি কে।

Manual2 Ad Code

এরপর চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন তার বক্তব্যে বলেন, ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বিভিন্ন দেশের সাথে বাংলাদেশের ভাইব্র‍্যান্ট কালচারাল এক্সচেঞ্জ এর একটি মাধ্যম।

Manual2 Ad Code

ঢাকায় এই আয়োজনের পাশাপাশি চীনে শুরু হয়েছে বাংলাদেশের সঙ্গে চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপনের বিভিন্ন আয়োজন। উৎসবে মোট ১৫ টি সিনেমার সঙ্গে সঙ্গে ১৫ টি চীনা ফিল্ম প্রোডাকশন টীমের সাথে পরিচিত হতে পারবে দেশীয় প্রোডাকশন টিমগুলো।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code