বড়দিন উপলক্ষে নির্মিত হলো ডকুফিল্ম ‘যিশু এসেছিল, আসবেন’

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual3 Ad Code

বিনোদন ডেস্ক :: বড়দিন উপলক্ষে নির্মিত হলো বিশেষ ডকুফিল্ম ‘যিশু এসেছিল, আসবেন’। কাহিনীচিত্রের আদলে মহান যিশু খৃস্টের আগমন ও তার পুন: আগমনের বার্তাকে উপজিব্য করে নির্মিত ডকু ফিল্মটিতে তার জীবন, আদর্শ ও বানী ফুটিয়ে তোলা হয়েছে। আগামী ২৫ ডিসেম্বর বেসরকারী টেলিভিশন চ্যানেল মাই টিভিতে বেলা ১১টা ১৫ মিনিটে প্রচারিত হবে এটি।

৩৩ মিনিট দৈর্ঘ্যের চলচ্চিত্রটিতে যিশু খৃষ্টের চরিত্রটিতে অভিনয় করেছেন রুদ্র হক। এতে দুই শাসক পিলাত এবং হেরোদের ভুমিকায় তাওহীদ ইসলাম এবং জনপ্রিয় অভিনেতা জয়ন্ত চট্টোপাধ্যায়। সারা বিশ্বের মধ্যে সর্বকালের শ্রেষ্ঠ নারী হিসাবে আদৃত ম্যারির ভুমিকায় রুপদান করেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌটুসি বিশ্বাস।

Manual4 Ad Code

চলচ্চিত্রটি প্রসঙ্গে এর নির্মাতা কামরুল হাসান নাসিম বলেন, “‘বড় দিন’ উৎসবকে ঘিরে এই চলচ্চিত্রটিতে খুবই ছোট পরিসরে জিসাস ক্রাইস্টকে তথা যিশুকে এবং মুসলিম কমিউনিটির জন্য হজরত ঈসা (আঃ) এর জীবনীটুকু দেখাতে চেয়েছি। পৃথিবীতে অসংখ্য নির্মাতা জিসাসের উপর নানা ধরণের চলচ্চিত্র নির্মাণ করেছে। আমিও খানিকটা ছোট্ট আয়োজনে এই নির্মাণের মধ্য দিয়ে যিশুর জীবন আদর্শকে ফুটিয়ে তুলতে চেষ্টা করেছি। আমার মতে, অতিমানবদের জীবন দর্শনকে মেনে চলতে পারলেই পৃথিবীতে চলমান সংকটগুলো থাকে না।”

Manual4 Ad Code

তিনি আরও বলেন, “জিসাস এর ভুমিকায় নবাগত রুদ্র হক অভিনয় করেছেন। পুরোনোদের নিয়ে করলে তাঁদের স্বভাবসুলভ বিচরণ যিশুকে ধারণ করতে সক্ষম হত না বলেই নতুন একটা চ্যালেঞ্জ হাতে নিয়েছি। রুদ্র ভাল করেছে, হয়তো যারা এই কাহিনীচিত্র দেখবে তারাই সঠিক রায় দিতে পারবে। আমি আশা করছি, তারা আশাহত হবে না। ”

চলচ্চিত্রটি প্রসঙ্গে অভিনেত্রী মৌটুসী বিশ্বাস বলেন, “জেসাস ক্রাইস্ট এবং মাদার ম্যারি সম্পর্কে আমরা জানি একরকম কিন্তু অনেকভাবেই কল্পনা করা যায়। এই কল্পনার জায়গাটা প্রসারিত করে সুন্দর একটা ফিকশন তৈরি করা হয়েছে বড়দিন উপলক্ষে।”

Manual1 Ad Code

চলচ্চিত্রটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন এনামুল হক, জাভেদ ওমর, ভাবনা, আহসান হাবীব সুমন, শিমুল চৌধুরী, সজীব সরকার, সাজ্জাদ ছাড়াও শতাধিক অভিনয় শিল্পী। মুক্তির অপেক্ষায় থাকা এ নির্মাতার ‘ লিলিথ’ চলচ্চিত্রের নাম ভুমিকায় অভিনয় করা আয়শা এরিন কে এই কাহিনী চিত্রে অতিথি শিল্পী হিসেবে দেখা যাবে। চলচ্চিত্রটির চিত্রগ্রহণ করেছেন ফেরদৌস শাহরিয়ার মানিক। সম্পাদনায় ছিলেন এনামুল হক।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code