অ্যাটর্নি গেহির অ্যাওয়ার্ড লাভ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

নিউইয়র্ক প্রতিনিধি: নিউইয়র্কে নিউ আমেরিকান ভোটারস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি, অ্যাটর্নি গেহির অ্যাওয়ার্ড নির্বাহী বোর্ড ও পরিচালনা পর্ষদের অভিষেক হয়েছে। এ নিউইয়র্কের কুইন্সের ওয়ার্ল্ডস ফেয়ার মেরিনা হলে ১৬তম অ্যানুয়াল ডিনার ড্যান্স ও অ্যাওয়ার্ডস ‘স্যালুট টু পাবলিক সার্ভিস’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নিউইয়র্কের স্বনামধন্য অ্যাটর্নি নরেশ গেহি সিনেটর, মেয়র ও কংগ্রেস সদস্য অফিস থেকে কমিউনিটির আইনি সেবায় অ্যাওয়ার্ড লাভ করেন।
এদিকে ২০২৩-২০২৪ সালের জন্য নিউ ভোটারস এসোসিয়েশনের জন্য কর্মকর্তা ও নির্বাহী বোর্ড নির্বাচন করা হয়। নির্বাচিতরা হলেন- প্রেসিডেন্ট ড. দিলীপ নাথ, ভাইস প্রেসিডেন্ট নবরাজা কেসি, ডাও ইয়িন ও ড. বর্ণালী হাসান, এক্সিকিউটিভ ডিরেক্টর জুলিয়ান ইয়ানেজ, ট্রেজারার অমর দয়াল, রেকর্ডিং সেক্রেটারি, ডিরেক্টর (পলিটিক্যাল অ্যাকশন) চাক মোহান, ডিরেক্টর (কমিউনিটি অর্গানাইজিং) জিনি প্রসাদ, ডিরেক্টর (ডিজিটাল মার্কেটিং) শেখ গালিব রহমান, ডিরেক্টর (মিডিয়া অ্যান্ড প্রেস) কেভিন রোমেরো এবং ডিরেক্টর (মেম্বারশিপ) ল্যাম্ব্র ল্যান্স।
পরিচালনা পর্ষদের নির্বাচিতরা হলেন- চেয়ারম্যান হরি শুকলা, পরিচালক শরাফ সরকার, রোকেয়া গ্র্যান্ট, দিপা নাথ, সাইফুল্লাহ ভূঁইয়া, হ্যালিং চেন, মাধবী ঘোষ, শ্যাম কার্কি, শীলা আশা, নিবেদীতা চন্দ্রাপ্পা, নিল ত্রিবেদী এবং ক্রিস্টোফার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code