যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা শুল্ক বসাবে কানাডা

লেখক: Nopur
প্রকাশ: ১ বছর আগে

Manual1 Ad Code

কানাডা প্রতিনিধি:

কানাডীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জবাবে, মার্কিন পণ্যের ওপর প্রতিশোধমূলক পাল্টা শুল্ক আরোপের পরিকল্পনা করছে কানাডা। কানাডা সরকারের সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

প্রতিবেদনে বলা হয়েছে, পাল্টাপাল্টি শুল্ক বৃদ্ধির ঘোষণা শেষ পর্যন্ত বাণিজ্যযুদ্ধে রূপ নিতে পারে। এতে সারা বিশ্বেই পণ্যের দাম বেড়ে যাবে।

Manual7 Ad Code

সংশ্লিষ্ট সূত্রটি সিএএনকে জানিয়েছে, কানাডা মূলত ট্রাম্পকে একটি রাজনৈতিক বার্তা দিতে চাচ্ছে। তাই তারা শুল্ক আরোপের জন্য এমন সব পণ্যের তালিকা তৈরি করেছে যেগুলোর ব্যাপক প্রভাব রয়েছে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে।

কানাডার তালিকায় বার্বন, জ্যাক ড্যানিয়েলসের মতো অ্যালকোহলযুক্ত পানীয়র সঙ্গে বিভিন্ন আসবাবপত্র, সিরামিক ও স্টিল পণ্য, কমলার রস ও পোষা প্রাণীর খাবারও রয়েছে বলে জানা গেছে।

Manual5 Ad Code

কানাডার কয়েকজন কর্মকর্তা বলেছেন, কানাডায় বিপুল পরিমাণ জ্বালানি রপ্তানি করে থাকে যুক্তরাষ্ট্র। বাণিজ্যযুদ্ধ শুরু হলে জ্বালানির ওপরেও কানাডা সরকার শুল্ক আরোপ করতে পারে।

Manual7 Ad Code

গত শুক্রবার কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি বলেন, ‘আমাদের (শুল্কযুদ্ধের জন্য) প্রস্তুত থাকতে হবে। প্রেসিডেন্ট ট্রাম্পের কথা আমাদের গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।’

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code