উপকূলে জাহাজের ধ্বংসাবশেষ

লেখক: Nopur
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

কানাডা অফিস: কানাডার দক্ষিণ–পশ্চিমাঞ্চলীয়
নিউফাউন্ডল্যান্ড উপকূলে জাহাজের ধ্বংসাবশেষ ভেসে এসেছে।
গবেষকেরা বলছেন, জাহাজের এই টুকরা আজকালকার নয়। এটি ১৮
শতকের কোনো জাহাজের ভাঙা টুকরা। এর অর্থ দাঁড়াচ্ছে, প্রায়
২০০ বছর আগের কোনো জাহাজের ধ্বংসাবশেষ এটি।

জে টি চিজম্যান প্রভিন্সিয়াল পার্কের বাসিন্দারা কেপ রের কাছে
উপকূলে পানিতে পুরোনো জাহাজের কাঠের টুকরাটি পেয়েছিলেন।

Manual3 Ad Code

নিকর ফটোস নামক প্রতিষ্ঠানের মালিক কোরে পার্চেস
অস্বাভাবিক জাহাজের এই টুকরা পাওয়ার কথা শুনে উপকূলে ছুটে
যান। সেখানে তিনি ওই ধ্বংসাবশেষের ড্রোন ভিডিও ধারণ করেন।
পরে সেটি তিনি ইউটিউবে পোস্ট করেন।

পার্চেস সল্টওয়্যারকে বলেন, ‘আমি যা চিন্তা করেছিলাম,
ধ্বংসাবশেষটি তার চেয়ে অনেক বড়। আমার মনে হয়েছে, জাহাজের
ওই ধ্বংসাবশেষের আমরা অর্ধেকটা দেখতে পেয়েছি। কারণ, দেখে
মনে হচ্ছিল এ অংশটি ভেঙে গেছে।’

Manual3 Ad Code

নিউফাউন্ডল্যান্ড ও ল্যাব্রাডরের জাহাজের ধ্বংসাবশেষ
রক্ষণাবেক্ষণ সোসাইটির সভাপতি নেইল বার্জেস ইউটিউবে
পার্চেসের পোস্ট করা ভিডিওটি দেখেছেন।

Manual5 Ad Code

বার্জেস বলছেন, এই ধ্বংসাবশেষ নিয়ে এখনই সঠিকভাবে কিছু বলা
যাচ্ছে না। তবে ছবি ও ড্রোনে তোলা ছবি দেখে মনে হচ্ছে, জাহাজের
এই ধ্বংসাবশেষ ১৮ শতকের।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code