দ্বিতীয় দফায় ৪ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিলো হামাস

লেখক: Nopur
প্রকাশ: ১ বছর আগে

Manual1 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক:

Manual1 Ad Code

চার ইসরায়েলি নারী জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। ইন্টারন্যাশনাল কমিটি ফর দ্য রেড ক্রস ইন গাজার সহায়তায় শনিবার (২৫ জানুয়ারি) দু’শ ফিলিস্তিনি বন্দির বিনিময়ে ওই জিম্মিদের ছেড়ে দেওয়া হয়। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

Manual2 Ad Code

মুক্তিপ্রাপ্ত চার ইসরায়েলি দেশটির সেনাবাহিনীর সদস্য। গাজা ত্যাগের আগে তাদেরকে একটি মঞ্চে উপস্থিত করা হয়। চারপাশে ঘিরে ছিলেন সাধারণ ফিলিস্তিনি ও হামাস সদস্যরা। পরে আইসিআরসির গাড়িতে করে তাদের ইসরায়েলি বাহিনীর কাছে হস্তান্তর করা হয়। গাড়িতে ওঠার আগে উপস্থিত জনতার দিকে মৃদু হেসে হাত নাড়তে দেখা গেছে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়।

ওই চার নাগরিককে ফিরে পাওয়ার তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি বাহিনী। যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী প্রায় দুশ ফিলিস্তিনি বন্দির বিনিময়ে তাদের মুক্তি দেওয়া হয়।

Manual3 Ad Code

কাতার ও মিসরের মধ্যস্থতায় এবং যুক্তরাষ্ট্রের সমর্থনে দীর্ঘদিনের প্রচেষ্টার পর গাজা যুদ্ধবিরতি কার্যকর হয়। যুদ্ধ শুরুর পরের মাসেই, ২০২৩ সালের নভেম্বরে শান্তিচুক্তি করা হলেও তা এক সপ্তাহের বেশি টেকেনি।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর ওই চার সেনা- কারিনা আরিয়েভ, ড্যানিয়েলা জিলবোয়া, নামা লেভি ও লিরি আলবাগকে আটক করে গাজায় নিয়ে যাওয়া হয়েছিল।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code