লেবাননে হামলা সীমিত রাখার প্রস্তাব ইসরায়েলের

লেখক: Rumie
প্রকাশ: ৪ মাস আগে

Manual2 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক:ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আসন্ন আলোচনা সফল করতে লেবাননে হিজবুল্লাহর ওপর হামলা কিছুটা সীমিত রাখার প্রস্তাব দিয়েছে ইসরায়েল। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বুধবার এই তথ্য জানিয়েছেন। তবে লেবাননজুড়ে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা অব্যাহত থাকায় শুক্রবারের নির্ধারিত শান্তি আলোচনা এবং বর্তমান যুদ্ধবিরতি চুক্তি এখন গভীর সংকটের মুখে পড়েছে। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এ খবর জানিয়েছে।লেবাননের সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, ইসরায়েলের সাম্প্রতিক হামলায় অন্তত ২৫৪ জন নিহত হয়েছেন। এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ইরান হুমকি দিয়েছে যে, লেবাননে হামলা বন্ধ না হলে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা থেকে সরে আসবে এবং পুনরায় হরমুজ প্রণালি বন্ধ করে দেবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code