সিলেট মহানগর আ’লীগে দ্বন্দ্ব

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

সিলেটে মহানগর আওয়ামী লীগে দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে। কেন্দ্রে প্রস্তাবিত পূর্ণাঙ্গ কমিটি নিয়েই এ দ্বন্দ্বের সৃষ্টি। ফলে দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিনও পালিত হয়েছে পৃথকভাবে। সোমবার নগরীর চালিবন্দর ইব্রাহিম স্মৃতি সংসদে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জন্মদিবস উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন একটি পক্ষ। অপরপক্ষ একইরকম আয়োজন করেন হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদ প্রাঙ্গণে।

Manual3 Ad Code

পূর্ণাঙ্গ কমিটি নিয়ে চলমান বিরোধের চলতি মাসের মাঝামাঝি থেকে সিলেট আওয়ামী লীগ পরিবারের মধ্যে বিরোধ প্রকাশ্যে আসে। দলের নেতারা ত্যাগী নেতাকর্মীদের বঞ্চিত করে ঢাকায় কমিটির তালিকা পাঠিয়েছেন এমন অভিযোগে বিকল্প আরেকটি কমিটি ঢাকায় পাঠানো হয়। এ নিয়ে সিলেটে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। এমন অবস্থাতেই গত সোমবার প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতির জন্মদিবসের আয়োজনে বিভক্তি দেখা দেয়।

Manual5 Ad Code

সিলেট মহানগর আওয়ামী লীগের ব্যানারে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত মিলাদ, দোয়া মাহফিল ও শিরনি বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মফুর আলী, ফয়জুল আনোয়ার আলাওর, ফাহিম আনোয়ার চৌধুরী, অ্যাডভোকেট কিশোর কুমার, জগদিশ চন্দ্র দাস, তপন মিত্র, এমএ হান্নান, প্রিন্স সদরুজ্জামান চৌধুরী, অ্যাডভোকেট জসিম উদ্দিন, হানিফ সালেক, আবদুস সোবহান, জামাল চৌধুরী, সজল চৌধুরী, বেলাল খান, আবদুর রকিব বাবলু, মাসুম বিল্লাহ, কাউন্সিলর তারেক উদ্দিন তাজ, শফিকুল ইসলাম আলমাস, সৈয়দ মনির, অ্যাডভোকেট একরামুল হাসান শিরু, ধনঞ্জয় দাশ ধনু, মো. কবির আলম, মো. জমসেদ সিরাজ, মো. জোবায়েল আহমদ জুবেল, সাইফুল ইসলাম প্রমুখ।

Manual2 Ad Code

অন্যদিকে, একই শাখার উদ্যোগে গত সোমবার বাদ আছর দরগাহ হযরত শাহজালাল (রহ.) জামে মসজিদে কোরআন খতম মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট রাজ উদ্দিন, মুক্তিযোদ্ধা আবদুল খালিক, নুরুল ইসলাম পুতুল, আবদুর রহমান জামিল, অ্যাডভোকেট সৈয়দ শামীম, মখলিছুর রহমান কামরান, জুবের খান, বিধান কুমার সাহা, গোলাম সোবহান চৌধুরী দিপন, অ্যাডভোকেট বেলাল উদ্দিন, হেলাল বক্স, নাজমুল ইসলাম এহিয়া, জামাল আহমদ চৌধুরী, ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, আজম খান, জাফর আহমদ চৌধুরী, আবদুল আজীম জুনেল, মুক্তার খান, খন্দকার মহসিন কামরান, তাহমিন আহমদ, সোয়েব আহমদ প্রমুখ। সিলেট মহানগর আওয়ামী লীগের একাধিক নেতা জানান, কিছুদিন আগে কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে সিলেট মহানগর আওয়ামী লীগের প্রস্তাবিত পূর্ণাঙ্গ কমিটি জমা দিয়েছেন সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ এবং সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন। এর পরপরই পদবঞ্চিত এবং অবমূল্যায়নের অভিযোগ তুলেন নগর আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা। এর ফলশ্রুতিতে বঞ্চিত আওয়ামী লীগের ব্যানারে কিছুদিন আগে নগরীতে বিক্ষোভ মিছিলও অনুষ্ঠিত হয়।

Manual4 Ad Code

 

সুত্র : দৈনিক সংবাদ

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code