বড় সংগ্রহ করতে পারেনি খুলনা

লেখক:
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট: আগের দিন সিলেট স্ট্রাইকার্সকে হারানো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ব্যাটিংয়ে ব্যর্থ হলো। ১২১ রানে তাদের অলআউট করেছে খুলনা টাইগার্স।

Manual6 Ad Code

 

Manual2 Ad Code

নাহিদুল ইসলাম তৃতীয় ওভারে পরপর আভিষ্কা ফার্নান্ডো (৮) ও ইমরানুজ্জামানকে (০) ফেরান। পরের ওভারে এই পেসারের শিকার হন তানজিদ হাসান তামিমও (১৯)। 

 

Manual5 Ad Code

নবম ওভারে দলের অর্ধেক ব্যাটার ফিরে যান। ৬১ রানে অধিনায়ক শুভাগত হোম (২) থামেন। তার আগের ওভারে শাহাদাত হোসেন দীপুও (৬) বিদায় নেন।

 

৬১ রানে ৫ উইকেট হারায় চট্টগ্রাম। নাজিবউল্লাহ জাদরানকে (২৪) নিজের চতুর্থ শিকার বানান নাহিদুল। দলীয় ৮০ রানে সপ্তম উইকেট হারানোর পর নিহাদুজ্জামানকে নিয়ে শহীদুল ইসলামের জুটিতে একশ পার করে দলটি। 

 

নিহাদুজ্জামান (৯) আউট হলে ভাঙে সর্বোচ্চ ২৯ রানের জুটি। ফাহিম আশরাফ একই ওভারে বিলাল খানকে ফেরান। ইনিংসের এক বল বাকি থাকতে শহীদুলকে আউট করেন ওশানে থমাস। ইনিংস সেরা ৪০ রান করেন চট্টগ্রামের এই ব্যাটার।

 

Manual1 Ad Code

নাহিদুল সর্বোচ্চ চার উইকেট নেন। ৪ ওভারে মাত্র ১২ রান দেন তিনি। তিনটি উইকেট পান ফাহিম। পাকিস্তানি পেসারের পর তৃতীয় সর্বোচ্চ ২ উইকেট নেন ওশানে থমাস।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code