ইন্দোনেশিয়ার নির্বাচনি দৌড়ে এগিয়ে প্রাবোয়ো

লেখক: Nopur
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইন্দোনেশিয়ায় বিশ্বের বৃহত্তম ‘একদিনের নির্বাচন’র ভোট
গণনা চলছে। অনানুষ্ঠানিক গণনায় এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন দেশটির
প্রতিরক্ষামন্ত্রী প্রাবোয়ো সুবিয়ান্তো। বুধবার (১৪ ফেব্রুয়ারি) ব্রিটিশ বার্তা
সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের অনানুষ্ঠানিক পরিসংখ্যানে দেখা গেছে, দেশটির
প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে প্রতিরক্ষামন্ত্রী প্রাবোও সুবিয়ান্তো ৫৯.৮ শতাংশ
ভোটে প্রাথমিকভাবে এগিয়ে রয়েছেন। দেশটির মোট ২৩.৩ শতাংশ ব্যালট গণনার
ভিত্তিতে এই তথ্য পাওয়া গেছে।

স্বাধীন পোলস্টার ইন্ডিকেটর পলিটিকস এর মতে, প্রতিদ্বন্দ্বী সাবেক শিক্ষামন্ত্রী
ও জাকার্তার সাবেক গভর্নর অ্যানিস বাসওয়েদান ২৩.৫ শতাংশ ভোটে দ্বিতীয় এবং
সেন্ট্রাল জাভার সাবেক গভর্নর গঞ্জার প্রানোয়ো ১৬.৭ শতাংশ ভোটে তৃতীয়
অবস্থানে রয়েছেন।

Manual7 Ad Code

স্বনামধন্য পোলস্টারদের গণনা আগের নির্বাচনগুলোতেও সঠিক বলে প্রমাণিত
হয়েছে। তবে ভোট গ্রহণের কয়েক সপ্তাহ পরই আনুষ্ঠানিক ফলাফল পাওয়া যাবে।

Manual2 Ad Code

বিশ্বের বৃহত্তম এক দিনের নির্বাচনে ইন্দোনেশিয়ার ১৭ হাজার দ্বীপপুঞ্জ জুড়ে ২০
হাজার ৬০০টি পদে প্রায় ২ লাখ ৫৯ হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। তবে
এবারের নির্বাচনে কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রেসিডেন্ট জোকো উইদোদোকে
প্রতিস্থাপন করবেন কে সে বিষয়টি।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code