জর্ডান ও মিসরে গাজার ফিলিস্তিনিদের স্থানান্তরের প্রস্তাব ট্রাম্পের

লেখক: Nopur
প্রকাশ: ১ বছর আগে

Manual6 Ad Code

আমেরিকা অফিস:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজা থেকে ফিলিস্তিনিদের জর্ডান ও মিসরে স্থানান্তরের বিষয়টি বিবেচনা করা উচিত। শনিবার (২৬ জানুয়ারি) এক ফোনালাপে ট্রাম্প এই প্রস্তাব দেন। ইসরায়েলের সামরিক অভিযানে সেখানে ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে এবং হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

Manual6 Ad Code

ট্রাম্প বলেন, তিনি জর্ডানের রাজা আবদুল্লাহর সঙ্গে ফোনে কথা বলেছেন এবং ফিলিস্তিনিদের জন্য আরও কিছু করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, গাজার বর্তমান পরিস্থিতি ভয়াবহ। আমি চাই আরব রাষ্ট্রগুলো জড়িত হোক এবং তাদের জন্য অন্য কোথাও বাসস্থান নির্মাণ করুক।

Manual4 Ad Code

একইসঙ্গে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গেও আলোচনা করবেন বলে জানান ট্রাম্প।

ট্রাম্প বলেছেন, গাজা এখন ধ্বংসস্তূপ। সেখানে সবকিছু ধ্বংস হয়ে গেছে এবং মানুষ মারা যাচ্ছে। আমি চাই আরব দেশগুলো এগিয়ে আসুক এবং অন্য কোথাও তাদের পুনর্বাসনের ব্যবস্থা করুক, যেখানে তারা শান্তিতে থাকতে পারবে।

ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়েছিল এটি অস্থায়ী নাকি স্থায়ী পরিকল্পনা, তিনি বলেন, উভয়ই হতে পারে।

Manual8 Ad Code

এদিকে, গাজার নিয়ন্ত্রক সশস্ত্র সংগঠন হামাসের এক কর্মকর্তা ট্রাম্পের মন্তব্যের প্রতি সন্দেহ প্রকাশ করেন। ফিলিস্তিনিদের দীর্ঘদিনের আশঙ্কা—তাদের স্থায়ীভাবে নিজ ভূমি থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত হতে পারে।

হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসেম নাইম বলেছেন, ফিলিস্তিনিরা এমন কোনও প্রস্তাব গ্রহণ করবে না যদি তা পুনর্গঠনের নামে সুপরিকল্পিত মনে হয়, যেমনটি ট্রাম্পের প্রস্তাবে বলা হয়েছে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code