ইতালিতে এমপি প্রার্থী প্রফেসর ডা: সরকার মাহবুব আহমেদ শামীম কে চাঁদপুরবাসীর সংবর্ধনা

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual3 Ad Code

মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি:

Manual2 Ad Code

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য সংস্কার বিষয়ক কমিটি বিশেষজ্ঞ প্যানেল, সদস্য ও বিএনপি চাঁদপুর জেলা কমিটি ২নং সদস্য‌ ও চাঁদপুর ২ সংসদীয় আসন‌ মতলব (উত্তর -‌ দক্ষিণ) এমপি মনোনয়ন প্রত্যাশী প্রফেসর ডা: সরকার মাহবুব আহমেদ শামীম সংক্ষিপ্ত সফরে ইতালি রোম আগমনে ইতালিস্হ চাঁদপুরবাসী আয়োজনে ও চাঁদপুর জেলা জাতীয়তাবাদী ফোরাম ইতালির উদ্যোগে তাৎক্ষণিক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Manual6 Ad Code

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানী রোমের বাংলা অধ্যুষিত এলাকা তরপিনাত্তারা স্থানীয় রাজশাহী রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে চাঁদপুর জেলা জাতীয়তাবাদী ফোরাম ইতালির প্রধান উপদেষ্টা সিরাজুল ইসলাম মৃধা’র সভাপতিত্বে ও উপদেষ্টা আল‌ আমিন বিশ্বাসের পরিচালনায় ইতালি বিএনপি বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এসময় রোমের বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রবাসী নেতাকর্মীরা সংবর্ধিত অতিথি প্রফেসর ডা: সরকার মাহবুব আহমেদ শামীম রোম আগমনে স্বাগত জানিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

কোরআন তেলাওয়াত ও‌ জাতীয় সংগীত, দলীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত ব্যক্তি প্রফেসর ডা: সরকার মাহবুব আহমেদ শামীম তিনি তার নির্বাচনি এলাকা এবং প্রবাস থেকেও দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

Manual2 Ad Code

এসময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ইতালি বিএনপির সাবেক সভাপতি শাহ মোঃ তাইফুর রহমান ছোটন, সাবেক সহ সভাপতি ও রোম মহানগর বিএনপির সাবেক সভাপতি হুমায়ুন কবির, ইতালি বিএনপির সাবেক সহ সভাপতি মাসুম বিল্লাহ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও রোম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মামুন বেপারী, চাঁদপুর জেলা জাতীয়তাবাদী ফোরাম ইতালির সিনিয়র সহ‌ সভাপতি কবির হোসেন, সহ সভাপতি মোঃ খোকন, সাধারণ সম্পাদক রবিউল মোল্লা, মতলব উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হুদা ডলার সহ‌ আরো অনেকেই।

শেষে উপস্থিত নেতাকর্মীরা প্রফেসর ডা: সরকার মাহবুব আহমেদ শামীম এর সুস্থতা ও আগামীতে এমপি নির্বাচিত করার অঙ্গীকার করেন চাঁদপুর প্রবাসীরা।

Manual7 Ad Code

উল্লেখ্য: প্রফেসর ডা: সরকার মাহবুব আহমেদ শামীম বর্তমানে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য সংস্কার বিষয়ক কমিটি বিশেষজ্ঞ প্যানেল, সদস্য, বিএনপি চাঁদপুর জেলা কমিটি ২নং সদস্য, ড্যাব ঢাকা মহানগর উত্তর সভাপতি, ড্যাব কেন্দ্রীয় কমিটি যুগ্ম মহাসচিব, জিয়াউর রহমান ফাউন্ডেশনের কুমিল্লা বিভাগীয় মনিটর, সম্মিলিত পেশাজীবি পরিষদের সাংগঠনিক সম্পাদক সহ অসংখ্য গুরুত্বপূর্ণ পদ বহন করছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code