কানাডার ক্যালগরিতে সরস্বতী পূজা উদযাপন

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট:

কানাডার ক্যালগেরির স্ক্যান্ডিনেভিয়ান সেন্টারে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম সংগঠন ‘আমরা সবাই’ এর উদ্যোগে সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। স্থানীয় সময় রোববার দুপুরে পূজা উদযাপন হয়।

Manual8 Ad Code

অগণিত ভক্ত বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠার্থী দেবী সরস্বতীর চরণে এ সময় পুষ্পার্ঘ্য অর্পণ করেন। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর পাদপদ্মে প্রণতি জানান তারা।

Manual1 Ad Code

স্ক্যান্ডিনেভিয়ান সেন্টারের পূজামণ্ডপে সরস্বতী পূজার পূজা শুরু হয় দুপুর সাড়ে ১২টায়, পুষ্পাঞ্জলি প্রদান করা হয় দুপুর দেড়টায় এবং প্রসাদ বিতরণ করা হয় দুপুর ২টায়।

দুপুর থেকেই পূজামন্ডপে ছোট ছোট কোমলমতি শিশু ও শিক্ষার্থীরা জড়ো হতে থাকে। এছাড়াও পূজামন্ডপে কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে আর্ট কম্পিটিশন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Manual8 Ad Code

পূজার বিভিন্ন আনুষ্ঠানিকতায় প্রবাসী সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করেন। বিদ্যার দেবী সরস্বতী সারাবিশ্বে শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি বয়ে নিয়ে আসবে এমনটাই প্রত্যাশা ছিল কানাডায় অবস্থানরত সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের।

Manual4 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা সবাই’ সংগঠনের সভাপতি রুপক দত্ত, সাধারণ সম্পাদক অয়ন সরকার, সহ সভাপতি জয়ন্ত বসু, শুভ মজুমদারসহ অন্যরা।।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code