জালালাবাদ প্রদেশ বাস্তবায়নে দাবিতে বাংলাদেশ হাইকমিশনার লন্ডনের মাধ্যমে প্রধান উপদেষ্টা কে স্বারক লিপি প্রদান

লেখক:
প্রকাশ: ২ years ago

Manual3 Ad Code

লন্ডন থেকে মির্জা আবুল কাসেম:

জালালাবাদ প্রদেশ বাস্তবায়ন পরিষদ ইউ কের উদ্যোগে ৪মার্চ ২০২৫ রোজ মঙ্গলবার বিকাল ৩ ঘঠিকায় বাংলাদেশ হাইকমিশন লন্ডনে মান‍্যবর বাংলাদেশ হাইকমিশনার মিসেস আবিদা ইসলামের মাধ্যমে বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুছ কে স্বারক লিপি প্রদান করা হয়। সেই সাথে অনুলিপি সদয় অবগতির ও প্রয়োজনীয় ব‍্যবস্হা গ্রহনের জন্য সংলিষ্ট মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ও সরকারের গুরুত্বপূর্ণ কর্মকর্তা কে মান‍্যবর বাংলাদেশ হাইকমিশনার মিসেস আবিদা ইসলামের মাধ্যমে প্রেরন করা হয়।

Manual1 Ad Code

উপস্থিত নেতৃবৃন্দ জালালাবাদ প্রদেশ বাস্তবায়ন গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন সংগঠনের আহবায়ক লাবিদ আহমদ ফিরোজী, যুগ্ম আহবায়ক বৃন্দ যথাক্রমে ওমর ফারুক, ফখর চৌধুরী, এনামুল হক চৌধুরী, মোহাম্মদ আজম আলী, কামালী শেরওয়ান শাহ, সদস‍্য সচিব মো ফখরুল ইসলাম সোহেল, কোষাধক্ষ বাবুল তালুকদার, খায়রুজ্জামান সানী, জহিরুল হক,

বাংলাদেশ সরকার নতুন হাইকমিশনার হিসেবে যুক্তরাজ্যের দ্বায়ীত্বে মিসেস আবিদা ইসলাম কে নিযুক্ত করায় বাংলাদেশ সরকার কে ধন্যবাদ জানান নেতৃবৃন্দ , পাশাপাশি যুক্তরাজ্যে তিনি সফলতার সহিত দায়িত্ব পালন করবেন বলে আশাবাদ ব‍্যক্ত করেন।

Manual6 Ad Code

মান‍্যবর হাইকমিশনার জালালাবাদ প্রদেশ বাস্তবায়ন পরিষদ ইউকের নেতৃবৃন্দের বক্তব্যে গুরুত্বের সহিত শুনেন এবং সরকারের নিকট এ দাবি যথাত্ব তুলে ধরবেন বলে জানান। জালালাবাদ প্রদেশ বাস্তবায়ন পরিষদ ইউকের পক্ষ থেকে মান‍্যবর হাইকমিশনার মিসেস আবিদা ইসলাম কে ধন্যবাদ জানানো হয় এবং পাশাপাশি দায়িত্ব পালনে সফল হবেন বলে আশাবাদ ব‍্যক্ত করেন।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code