সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের রাষ্ট্রপতি পদক পেলেন সেনাপ্রধান

লেখক:
প্রকাশ: ১ বছর আগে

Manual3 Ad Code

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজ:

Manual2 Ad Code

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের রাষ্ট্রপতি পদকে ভূষিত হয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। মধ্য আফ্রিকার দেশটির চিকিৎসাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সেনাপ্রধানকে সম্মানসূচক এ পদক দেওয়া হয়েছে।

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সফর শেষে বৃহস্পতিবার (৬ মার্চ) দেশে ফিরেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সফরকালে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশি কন্টিনজেন্টসমূহ ও বাংলাদেশি শান্তিরক্ষীদের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সেনাবাহিনীপ্রধানকে অবহিত করা হয়। এ সময় তিনি তার মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন।

সেনাবাহিনীপ্রধান দেশটির স্পেশাল রিপ্রেজেনটেটিভ অব দ্য সেক্রেটারি জেনারেল (এসআরজিসি) ভ্যালেন্টিন রুগওয়াবিজা এবং ফোর্স কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল হামফ্রে নিয়নের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি জাতিসংঘ শান্তিরক্ষায় বাংলাদেশের শান্তিরক্ষীদের বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

Manual2 Ad Code

সেনাপ্রধান সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক আর্মড ফোর্সেসের প্রধান জেনারেল মামাদৌ জেফিরিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে সেনাপ্রধান দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। পরবর্তীতে প্রেসিডেন্ট, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক এবং সেনাবাহিনী প্রধান, বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক শান্তিরক্ষী মিশনের অধীনে বেসামরিক লোকদের সহায়তার অংশ হিসেবে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে নির্মিত তোয়াদেরা কমিউনিটি ক্লিনিকের শুভ উদ্বোধন করেন।

এ ছাড়া সেনাবাহিনীপ্রধান সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের প্রেসিডেন্ট ফস্টিন আর্খাঙ্গে তুদেরার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করেন। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের জনগণের সার্বিক উন্নয়নের জন্য, বিশেষ করে চিকিৎসাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশটির প্রেসিডেন্ট বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানকে সম্মানসূচক রাষ্ট্রপতি পদকে ভূষিত করেন।

Manual2 Ad Code

এ ছাড়া সেনাবাহিনীপ্রধান সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের বাংগি এলাকায় নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর কন্টিনজেন্টসমূহ পরিদর্শন করেন। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের এই সফর সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের পাশাপাশি সেখানে অবস্থিত বাংলাদেশি শান্তিরক্ষীদের মনোবল বৃদ্ধিতে সহায়তা করবে বলে আশা করা যায়।

উল্লেখ্য, সেনাবাহিনীপ্রধান গত ৩ মার্চ সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সফরে যান।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code