ইফতারে খেতে পারেন খেজুরের শরবত

লেখক: Rumie
প্রকাশ: ১ বছর আগে

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট : রমজানে ইফতারি নিয়ে আমাদের আয়োজনের শেষ নেই। ইফতারে থাকে বাহারি সব পানীয় ও খাবার। রোজা ভেঙেই অনেকে ভাজা-পোড়া খাওয়া শুরু করেন। ফলে খুব সহজেই অসুস্থ হতে পারেন। তাই ইফতারে রাখা উচিত পুষ্টিকর সব পানীয় ও খাবার। যেমন-খেজুরের শরবত। এটি খেতে যেমন সুস্বাদু তেমনি পুষ্টিগুণেও ভরপুর। চলুন তাহলে জেনে নিই পুষ্টিকর এই শরবতটি বানানোর প্রক্রিয়া।

উপকরণ

Manual8 Ad Code

আধা কাপ নরম খেজুর, ১ কাপ দুধ, ১ চা চামচ কিশমিশ, ১ চা চামচ বাদাম কুচি ও পানি পরিমাণমতো। তবে যারা মিষ্টি খুব বেশি পছন্দ করেন তারা স্বাদমতো কিছুটা চিনি ব্যবহার করতে পারেন এই শরবতে।

Manual7 Ad Code

প্রস্তুত প্রণালি

Manual2 Ad Code

>> প্রথমে খেজুর ভালো করে ধুয়ে নিন।

>> এরপর খেজুরের বিচি ফেলে টুকরো করে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখুন।

>> খেজুর ভিজিয়ে রাখার কিছুক্ষণ পর সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে নিন। ব্যস হয়ে গেলো সুস্বাদু ও পুষ্টিকর খেজুরের শরবত। এবার বরফ কুচি দিয়ে পরিবেশন করুন আপনার পছন্দের গ্লাস কিংবা মগে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code