রাজতন্ত্রের অবমাননা মার্কিন নাগরিককে গ্রেফতার করেছে থাইল্যান্ড

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual1 Ad Code

ঢাকা ডেস্ক

Manual7 Ad Code

রাজতন্ত্রের অবমাননা করায় এক মার্কিন নাগরিককে গ্রেফতার করেছে থাইল্যান্ড। মঙ্গলবার (৮ এপ্রিল) তাকে গ্রেফতার করা হয় বলে জানা যায়।

পল চেম্বার্স নামের ওই মার্কিন নাগরিক উত্তর থাইল্যান্ডের নরেসুয়ান বিশ্ববিদ্যালয়ে পড়ান। ব্যাংকক থেকে ৩৬০ কিলোমিটার দূরে উত্তরাঞ্চলের পিটসানুলোকের একটি পুলিশ স্টেশনে প্রথমে রিপোর্ট করেন চেম্বার্স। এর পর গ্রেফতার হন তিনি।

Manual6 Ad Code

গত সপ্তাহে থাই সামরিক বাহিনীর করা একটি অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে ডেকে পাঠায়।

পিটসানুলোকের পুলিশ জানায়, মূলত দুটি অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হন ওই মার্কিন নাগরিক। থাইল্যান্ডের রাজতন্ত্রকে অবমাননার পাশাপাশি তার বিরুদ্ধে অনলাইন অপরাধেরও অভিযোগ ওঠে।

Manual3 Ad Code

মানবাধিকার আইনজীবীদের সংস্থা থাই লইয়ার্স ফর হিউম্যান রাইটসের তরফ থেকে জানানো হয়েছে, শুনানি পূর্ববর্তী গ্রেফতারির জন্য চেম্বার্সকে পিটসানুলোক প্রভিন্সিয়াল আদালতে তোলা হয়েছিল।

ওই সংস্থা থেকেই চেম্বার্সের হয়ে লড়বেন আইনজীবী ওয়ানাপাট জেনরুমজিট। তিনি জানিয়েছেন, একটি অনলাইন সেমিনারকে কেন্দ্র করে এই অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। উনি ওই সেমিনারে বক্তা ছিলেন। ওই মানবাধিকার সংস্থা আরও জানিয়েছে, চেম্বার্সের জামিন নামঞ্জুর করেছে আদালত।

Manual6 Ad Code

থাইল্যান্ডের রাজতন্ত্র অবমাননার বিরুদ্ধে আইন খুবই কঠিন। থাই ক্রিমিনাল কোডের ১১২ নম্বর ধারা অনুযায়ী রাজা, রানি অথবা তাদের উত্তরাধিকারীকে হুমকি দিলে অথবা অপমান করলে তিন থেকে ১৫ বছরের জেল হতে পারে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • রাজতন্ত্র মার্কিন থাইল্যান্ড
  • Manual1 Ad Code
    Manual2 Ad Code