হেফাজতে ইসলাম বাংলাদেশের সাথে এনসিপির মতবিনিময়

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট

Manual1 Ad Code

০৯ এপ্রিল বুধবার হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে জাতীয় নাগরিক পার্টির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কার্যালয়ে সকাল ১১টায় এই সভা অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

সভায় হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা সাজিদুর রহমানের নেতৃত্বে হেফাজতের প্রতিনিধি দল ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির প্রতিনিধি দল অংশগ্রহণ করেন। মতবিনিময় সভায় আওয়ামী লীগের বিচার, সংস্কার ও ফ্যাসিবাদী আমলে বিরোধী রাজনৈতিক দল-মতগুলোর বিপক্ষে রুজু করা মামলা মোকদ্দমা নিয়ে আলোচনা হয়।

Manual5 Ad Code

সভায় আওয়ামী লীগের বিচার প্রশ্নে চারটি বিষয়ে একমত হয় হেফাজত ও এনসিপি । গণহত্যার দায়ে দল হিসেবে আওয়ামী লীগের বিচারসহ বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা, নির্বাচনের আগেই আওয়ামী লীগের বিচারের পদক্ষেপ দৃশ্যমান করা,আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার ব্যাপারে জোর দাবি, সমসাময়িক রাজনৈতিক ও চলমান সংস্কার বিষয়ে আলোচনা হয়।
ফ্যাসিবাদের সময়ে হেফাজতে ইসলাম ও অন্যান্য দলগুলোর বিরুদ্ধে আওয়ামী লীগের মিথ্যা হয়রানিমূলক ও রাজনৈতিক প্রতিহিংসার মামলাগুলো দ্রুত প্রত্যাহার ও নিষ্পত্তি বিষয়ে একমত পোষণ করেন তারা। সংস্কার নিয়ে পারস্পরিক প্রস্তাবনাগুলো উত্থাপন করা বৈঠক হয়।
সভায় উপস্থিত ছিলেন হেফাজতের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, মাওলানা জুনায়েদ আল হাবিব সিনিয়র যুগ্ম মহাসচিব ,মাওলানা মামুনুল হক যুগ্ম মহাসচিব, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী যুগ্ম মহাসচিব, নায়েবে আমীর
ড. আহমেদ আব্দুল কাদের, মাওলানা আহমেদ আলী কাসেমী, মাওলানা মহিউদ্দিন রব্বানী ।
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম,সদস্য সচিব আখতার হোসেন, হাসনাত আবদুল্লাহ মুখ্য সংগঠক (দক্ষিনাঞ্চল) ,সারজিস আলম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল), আরিফুল ইসলাম আদী সিনিয়র যুগ্ম আহ্বায়ক,আশরাফ উদ্দীন মাহদী যুগ্ম আহ্বায়ক, মো. সানাউল্লাহ সংগঠক ও সংগঠক রফিকুল ইসলাম আইনী ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • হেফাজতে ইসলাম এনসিপি
  • Manual1 Ad Code
    Manual8 Ad Code