মধুখালী বাজার পরিস্কারকরণ কাজের উদ্বোধন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

মধুখালী (ফরিদপুর) :
প্রতিনিধি ৫ এপ্রিল রোববারঃ মহামারী করোনাভাইরাস থেকে রক্ষা পেতে ফরিদপুরের মধুখালী বাজার বণিক সমবায় সমিতির উদ্যোগে বাজারকে করোনাভাইরাস মুক্ত করতে জীবানাষক ঔষধ ও পানি দিয়ে পরিস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।
শনিবার বিকেল সন্ধ্যা ৬টায় মধুখালী বাজার চৌরাস্তা মোড়ে পরিস্কার পরিছন্ন কাজের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামীলীগ মধুখালী শাখার সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চু।
এ সময় মধুখালী বাজার বণিক সমবায় সমিতি সভাপতি আবুল বাশার বাদশা ,সাধারন সম্পাদক মির্জা মাঝহারুল ইসলাম মিলন,প্রবীন ব্যবসায়ী অশোক কুমার পোদ্দারসহ মধুখালী বাজার বণিক সমবায় সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মধুখালী ফায়ার সার্ভিসের একটি ইউনিট পানি দিয়ে বাজার ধোয়ায় সহযোগিতা করে এবং একটি সেচ্ছাসেবক কর্মি বাহিনী জীবনাষক ঔষধ ছিটান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code