ভেদরগঞ্জে ১৭শ কেজি ঝাটকা আটক

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

শরীয়তপুর প্রতিনিধি ॥
জেলার ভেদরগঞ্জ উপজেলার কার্তিকপুর এলাকায় ১৭শ কেজি ঝাটকা সহ ট্রাক চালকে আটক করে। ট্রাক চালক সুকৌশলে পালিয়ে গেছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। মাছ এতিমদের মধ্যে বিতরন করা হয়েছে।
ভেদরগঞ্জ থানা ও মৎস্য বিভাগ সূত্রে জানাগেছে, গত ১ মার্চ থেকে শরীয়তপুর জেলার নড়িয়া,ভেদরগঞ্জও গোসাইরহাট উজেলার ভিতর দিয়ে প্রবাহিত পদ্মা ও মেঘনা নদী মাছের ৫ম অভয়ারন্য হিসেবে ২ মাস সকল ধরনের মাছ ধরা পরিবহন ও বিক্রি নিষিদ্ধ ঘোষনা করা হয়। সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে কিছু সংখ্যক মাছ শিকারী নদীতে মাছ শিকার করে। মঙ্গলবার ভোর ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে ভেদরগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবদুস সামাদ থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে ভেদরগঞ্জ উপজেলার সখিপুর-ঢাকা সড়কে কার্তিকপুর এলাকা থেকে একটি ট্রাক ভর্তি ১৭শ কেজি ঝাটকা আটক করে। এ সময় মাছ ব্যবসায়ীদের কাউকেই পাওয়া যায়নি। পুলিশ ট্রাক চালক কে আটক করে। মাছ বহনকারী ট্রাকটিসহ উপজেলা পরিষদের সামনে নিয়ে যায়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ট্রাক চালক কে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে শাস্তি দানের প্রস্তুতি নেয়।এ সময় ট্রাক চালক সুকৌশলে পালিয়ে যায় বলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী রনি জানায়। জব্দকৃত ঝাটকা স্থানীয় মসজিদ মাদ্রাসা ও এতিমখানায় বিতরন করা হয়েছে। ট্রাকটি জব্দ করেছে ।
এ ব্যাপারে ভেদরগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আবদুস সামাদ বলেন, ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৭শ কেজি ঝাটকা ট্রাক চালককে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদন্ড দেয়ার জন্য উপজেলায় রেখে আসি। জব্দকৃত মাছ এতিমদেও মধ্যে বিতরন করা হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে যাওয়ার ব্যাপাওে আমি কিছুই জানিনা।
ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের টেকনেশিয়ান ইকরাম হোসেন রনি বলেন, ট্রাক চালক সহ মাছ নিয়ে উপজেলা পরিষদের সামনে নিয়ে আসার পর আমি চালককে রেখে কাগজ আনতে উপরে অফিসে যাই। এ ফাকে ট্রাক চালক সুকৌশলে পালিয়ে যায়। ট্রাকটি জব্দ করা হয়েছে।মাছ এতিমদের মধ্যে বিতরন করা হয়েছে।
ভেদরগঞ্জ থানার ওসি মোঃ নজরুল ইসলাম বলেন, মাছ আটক করা হয়েছে। ট্রাক জব্দ আছে । চালককে আটক করেছে কিনা আমি জানিনা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code