গজারিয়ায় অসহায় মানুষের খাদ্যসামগ্রী বিতরনে উৎসব

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

গজারিয়া প্রতিনিধিঃ

Manual4 Ad Code

মুন্সীগঞ্জের গজারিয়ায় জনপ্রতিনিধি,ঠিকাদার,প্রকৌশলী ও শিল্পকারখানার মালিকদের উদ্যোগে করোনা প্রতিরোধে দিনমজুর খেটে খাওয়া ঘর বন্ধি মানুষদেরকে খাদ্য সামগ্রী বিতরনে উৎসবে মেতে উঠছে।
রবিবার বিকালে উপজেলার ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামে প্রকৌশলী মামুনুর রশিদ,শিল্পপতি মোঃজহির,ঠিকাদার আল আমিন,উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমানসহ কতিপয় বিত্তবানদের অর্থায়নে ৫ শত নিন্ম আয়ের মানুষকে খাদ্য সামগ্রী বিতরন করেছে। প্রকৌশলী মামুনুর রশিদ জানান সারা বিশ্ব করোনা ভাইরাসে আক্রাšত। বাংলাদেশ জন বহুল দেশ। মাননীয় প্রধান মন্ত্রীর নেতৃত্বে করোনা প্রতিরোধে দেশব্যাপী লকডাউনের আজ ২৪ থেকে ২৫ তম দিন।দেশের কোটি কোটি লোক বেকার হয়ে যাচ্ছে। দিনমজুর খেটে খ্ওায়া লোক,গারমেন্স শ্রমিক তাদের তালিকা করে গজারিয়া উপজেলায় প্রথম ধাপে ৫ শত লোককে খাদ্য সামগ্রী দেয়া হচ্ছে। তিনি র্আও জানান ধারাবাহিক তালিকা করে ভাইস চেয়ারম্যান, ইঞ্জিনিয়ার মিশন,শিল্পপতি জহিরসহ কয়েকজন মিলে সকলের সহযোগীতায় বিতরন কাজ অব্যাহত রাখব। দূর্যোগ সময়ে কোন লোক অনাহারে থাকবে না। অপর দিকে সকাল ১০ টায় বালুয়াকান্দি ইউনিয়ন চেয়ারম্যান শহীদুজ্জামান জুয়েলের নিজেস্ব অর্থায়নে দুই হাজার অসহায় মিশুক,রিক্যা,সিএনজি চালক,মাঝিও দিনমজুর খেটে খ্ওায়া মানুষদের কে খাদ্য সামগ্রী বিতরন করেছে। একই সময়ে বাউশিয়া এলাকায় নিউ হোপ শিল্পকারখানার মালিক মাধ্যম থেকে ইউপি চেয়ারম্যান মিজানুর রহমানের কাছে ১২০ টি খাদ্য সামগ্রী প্যাকেট বিতরন করা হয়েছে । খাদ্য সামগ্রী প্যাকেটে রয়েছে চাল,ডাল,চিনি,আলু,তৈল,সাবান ও লবন ।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code