সাবেক এমপি আব্দুল কাদের আর নেই

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual3 Ad Code

 

Manual8 Ad Code

নূর মোহাম্মদ, ইটনা (কিশোরগঞ্জ)

Manual2 Ad Code

কিশোরগঞ্জের ইটনা উপজেলার পাঁচকাওনিয়া গ্রামের বাসিন্দা ও সাবেক সংসদ সদস্য মুক্তিযুদ্ধের সংগঠক মো. আব্দুল কাদের (৯৩) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (৯ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

বর্ষিয়ান রাজনীতিক আব্দুল কাদের ১৯৭০ সালের পূর্ব পকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচনে এমপি (এমপিএ) নির্বাচিত হন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ৪ মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Manual8 Ad Code

মরহুমের ছেলে ইটনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন জানান, তার বাবার শারীরিক অবস্থার অবণতি হলে গত ৭ ডিসেম্বর রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

Manual8 Ad Code

আজ বাদ আসর কিশোরগঞ্জ শহরের ঐতিহাসিক শহীদী মসজিদ প্রাঙ্গণে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে রাষ্ট্রীয় মর্যাদায় শহরের শোলাকিয়া বাগে জান্নাত কবরস্থানে দাফন করা হবে।

এ দিকে তাঁর মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গভীর শোক প্রকাশ করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code