মসজিদের ইমামদের মাসিক সম্মানি দেয়া হবে -মেয়র জাহাঙ্গীর

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual1 Ad Code

গাজীপুর :
গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন, গাজীপুর সিটি করপোরেশনের সকল মসজিদের ইমামদের নিয়মিত মাসিক সম্মানি প্রদান করা হবে। এ সম্মানি ব্যাংকে তাদের নিজ নিজ একাউন্টের মাধ্যমে পরিশোধ করা হবে। প্রতিটি ওয়ার্ডে একটি করে কবরস্থান করে দেয়া হবে এবং পাশে একটি করে মসজিদ এবং মাদ্রাসাও করে দেয়া হবে।
মেয়র বুধবার বাংলাদেশ উন্মুক্ত বিশ^বিদ্যালয় চত্বরে গাজীপুর সিটি করপোরেশনের ইমাম-খতিব ও ওলামা-মাশায়েখ সমাবেশের সভাপতির বক্তব্যে ওইসব কথা বলেছেন। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা আক্তার হোসেন গাজীপুরী, মুনির হোসাইন আব্বাসী, হাফেজ মুজিবুর রহমান মাহমুদী, মাওলানা ফজলুর রহামান, সামসুদ্দিন খন্দকার, হাবিবুর রহমান মিয়াজী প্রমূখ।
মেয়র বলেন, গাজীপুর সিটির প্রতিটি ওয়ার্ডের মসজিদ এবং মসজিদের খতিব ও ইমামদের তালিকা করা হচ্ছে। সিটিতে তাদের জন্য দুই বিঘা জমিতে একটি কমপ্লেক্স ভবন নির্মাণ করে দেয়া হবে। যেখানে তাদের জন্য হাদিস ও কোরআন নিয়ে গবেষণা করার কেন্দ্রও থাকবে। ইমামদের হজ্জে যাওয়ার জন্য বাৎসরিক বাজেট করে দেয়া হবে। সিটিতে আবর্জনা-ময়লা ও পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে মেয়র ইমামদের সহযোগিতা চেয়েছেন। কারণ ইমামরা তাদের মসজিদে এ সংক্রান্ত পরামর্শ ও বক্তব্য রাখলে ওই কাজটি আরো সহজ হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code