ভাড়াটে খুনিরা ভুল তথ্যে খুন করে আইনজীবী সুজনকে গ্রেপ্তার ৫

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual6 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি

Manual1 Ad Code

মৌলভীবাজারে ভাড়াটে খুনিরা এক নিরাপত্তারক্ষীকে খুন করতে গিয়ে ভুলে আইনজীবী সুজন মিয়াকে ছুরিকাঘাতে হত্যা করে। এ ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার জেলা পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

Manual7 Ad Code

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন– মূল পরিকল্পনাকারী নজির মিয়া ওরফে মুজিব (২৫), মো. আরিফ মিয়া (২৭), হোসাইন আহমদ সোহান (১৯), লক্ষ্মণ নাইডু (২৩) ও আব্দুর রহিম (১৯)।

পুলিশ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়েছে জানিয়ে পুলিশ সুপার জানান, মূল পরিকল্পনাকারী মুজিবের সঙ্গে তার পাশের বাড়ির একটি ব্যাংকের সিকিউরিটি গার্ড মিসবাহর পূর্বশত্রুতা ছিল। তাকে ‘শিক্ষা’ দিতে ভাড়াটিয়া খুনি নিয়োগ করে মুজিব। এ জন্য পূর্বপরিচিত লক্ষ্মণের মাধ্যমে অপর খুনিদের সঙ্গে যোগাযোগ হয় এবং মুজিব মোবাইল ফোনে টার্গেটের (মিসবাহ) ছবি পাঠায়।

Manual1 Ad Code

গত ৬ এপ্রিল রাত ১১টার দিকে মৌলভীবাজার পৌরসভা এলাকার ফুটপাতে চটপটির দোকানের পাশে বসে থাকা অবস্থায় আইনজীবী সুজন মিয়াকে মিসবাহ ভেবে তাঁকে ভিডিও কলে দেখিয়ে নিশ্চিত করে খুনিরা। এরপরই চেয়ারে বসা অবস্থায় সুজন মিয়ার ওপর অতর্কিত হামলা চালিয়ে ছুরিকাঘাতে হত্যা করে ১০ থেকে ১২ জন দুষ্কৃতকারী।

এসপি বলেন, এ ঘটনায় ৮ এপ্রিল মৌলভীবাজার সদর মডেল থানায় নিহতের ভাই এনামুল হক সুমন বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। মামলার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় গত বুধবার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মূল পরিকল্পনাকারীসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন বলেন, ঘটনায় জড়িত অন্য আসামিদের পরিচয় উদ্ঘাটন করা হয়েছে। মামলার তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করা সম্ভব হচ্ছে না। এসব আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Manual8 Ad Code

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, সদর মডেল থানার ওসি গাজী মো. মাহবুবুর রহমান, জেলা গোয়েন্দা শাখার ওসি জাফর হোসেন উপস্থিত ছিলেন।
ডেস্ক জেবি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • ভাড়াটে খুনিরা ভুল খুন আইনজীবী গ্রেপ্তার
  • Manual1 Ad Code
    Manual4 Ad Code