সিলেট-১ আসনের প্রার্থী বদল করেছে জামায়াত

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট

সিলেট-১ আসনের প্রার্থী বদল করেছে জামায়াতে ইসলামী। এবার দলটির কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমানকে ওই আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় জেলা ও মহানগর জামায়াতের যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

Manual7 Ad Code

এরআগে গত ৭ ফেব্রুয়ারি সিলেট-১ আসনে দলের সহকারী সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়েরকে প্রার্থী ঘোষণা করা হয়। ওই সময় সিলেট বিভাগের ১৯টি আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ করেছিল জামায়াত ।

সংগঠনের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক ফজলুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এহসানুল মাহবুব জুবায়ের। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন।

Manual4 Ad Code

সভা শেষে এহসানুল মাহবুব বলেন, জামায়াত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। বিভিন্ন স্থানে প্রার্থী ঘোষণা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সিলেট জেলা ও মহানগর জামায়াতের যৌথ সভায় সিলেটের রাজনৈতিক অঙ্গনের পরিচিত মুখ হাবিবুর রহমানকে সিলেট-১ আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে।

Manual5 Ad Code

সভায় আরও উপস্থিত ছিলেন- জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী আমির মুহাম্মদ ফখরুল ইসলাম, নায়েবে আমির অধ্যাপক আব্দুল হান্নান ও হাফেজ আনওয়ার হোসাইন খান, মহানগর নায়েবে আমির ড. নূরুল ইসলাম বাবুল, মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী, জেলা সেক্রেটারি জয়নাল আবেদীন, মহানগর সহকারী সেক্রেটারি মোহাম্মদ আব্দুর রব প্রমুখ। ডেস্ক জেবি

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • সিলেট-১ আসনের প্রার্থী বদল করেছে জামায়াত
  • Manual1 Ad Code
    Manual4 Ad Code