মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আবদুল্লাহ আহমদ বাদাওয়ি মারা গেছেন

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ২ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট :  মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আবদুল্লাহ আহমদ বাদাওয়ি গতকাল সোমবার মারা গেছেন। তাঁর পরিবার ও চিকিৎসা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। বাদাওয়ি ২০০৩ সালে মালয়েশিয়ার পঞ্চম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বর্ষীয়ান নেতা মাহাথির মোহাম্মদ ২২ বছর ক্ষমতায় থাকার পর পদত্যাগ করলে তাঁর স্থলাভিষিক্ত হন বাদাওয়ি।

Manual7 Ad Code

সাবেক এই প্রধানমন্ত্রী গতকাল স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে মারা যান। তাঁর জামাতা ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী খাইরি জামালউদ্দিন সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে এ তথ্য নিশ্চিত করেন। তিনি মৃত্যুর কারণ উল্লেখ করেননি। ন্যাশনাল হার্ট ইনস্টিটিউট এক বিবৃতিতে জানায়, বাদাবি গত রোববার শ্বাসকষ্টে ভোগার পর হাসপাতালে ভর্তি হন এবং তৎক্ষণাৎ তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সংস্থাটি জানায়, ‘সব ধরনের চেষ্টা সত্ত্বেও তিনি মারা যান। এ সময় তাঁর পরিবার পরিজনেরা তাঁকে ঘিরে ছিলেন।’

Manual8 Ad Code

মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটির প্রধানমন্ত্রী হিসেবে বাদাওয়ি দুর্নীতিবিরোধী অভিযান শুরু করেন। তিনি এমন একটি মধ্যপন্থী ইসলামি দৃষ্টিভঙ্গি তুলে ধরেন, যা ধর্মীয় মৌলবাদ নয় বরং অর্থনৈতিক ও প্রযুক্তিগত উন্নয়নে গুরুত্ব দিত। তবে তিনি জ্বালানি ভর্তুকি পর্যালোচনার কারণে জনসাধারণের সমালোচনার মুখে পড়েন। এর ফলে তেলের দাম হঠাৎ বেড়ে গিয়েছিল। বাদাওয়ি ২০০৯ সালে পদত্যাগ করেন। এক বছর পর নির্বাচনে তৎকালীন শাসক জোট বারিসান ন্যাশনাল মালয়েশিয়ার ইতিহাসে প্রথমবারের মতো সংসদীয় সর্বোচ্চ সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে ফেলে। তাঁর পরে প্রধানমন্ত্রী হন নাজিব রাজাক।

Desk: K

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code