বিপ্লবী ছাত্র পরিষদের ঢাকা আলীয়া মাদ্রাসার আহ্বায়ক কমিটি

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট

Manual8 Ad Code

বিপ্লবী ছাত্র পরিষদ, সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকা’র ১৬ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মো: রাকিব মন্ডল আহ্বায়ক ও মো: জিনাত হোসাইন সদস্য সচিব মনোনীত হয়েছেন।

শনিবার বিকালে সংগঠনটির কেন্দ্রীয় যু্গ্ম-আহ্বায়ক ইয়ামিন সরকার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

Manual1 Ad Code

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকালে বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক আবদুল ওয়াহেদ ও সদস্য সচিব ফজলুর রহমান ছয় মাসের জন্য এ আহ্বায়ক কমিটি অনুমোদন দেন।

কমিটিতে দায়িত্বপ্রাপ্ত ছাত্ররা জুলাই বিপ্লবে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তাদের মাধ্যমে বিপ্লবী ছাত্র পরিষদ দেশের মাদ্রাসা অঙ্গনকে দেশের মূলধারার ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Manual8 Ad Code

কমিটির অন্য সদস্যরা হলেন-সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুর আহম্মদ, যুগ্ম-আহ্বায়ক সালমান ফারসী, আব্দুল্লাহ আল মাহমুদ ও কাজী হাসিব; সিনিয়র সহকারী সদস্য সচিব শরীফ খান, সহকারী সদস্য সচিব আবদুর রহমান,
রুকুনুজ্জামান ও আব্দুল্লাহ আল সোহাগ; সদস্য রিয়াজ, মো: ইব্রাহিম, ইকবাল হোসাইন, মো: নুর উদ্দিন সিয়াম, জান্নাতুন নাইম ও রেদোয়ান মাহি। ডেস্ক জেবি

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • বিপ্লবী ছাত্র পরিষদ ঢাকা আলীয়া মাদ্রাসা
  • Manual1 Ad Code
    Manual8 Ad Code