ভ্যাটের টাকা পর্যটকদের ফেরত দেবে সউদী সরকার

লেখক: Rumie
প্রকাশ: ১ বছর আগে

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট : এখন থেকে পর্যটকরা সউদী আরবে অবস্থানকালে পণ্য ও সেবার উপর পরিশোধিত ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দেশে ফেরার সময় ফেরত পাবেন। সংশ্লিষ্ট ভ্যাট বিধিমালায় প্রয়োজনীয় সংশোধনী এনে এ সিদ্ধান্ত ১৮ এপ্রিল থেকে কার্যকর করেছে সউদী সরকার।

নতুন নিয়ম অনুযায়ী, অনুমোদিত সেবাদাতা প্রতিষ্ঠান পর্যটকদের প্রদত্ত উপযুক্ত পণ্য ও সেবার উপর ভ্যাট শূন্য শতাংশ হারে আরোপ করবে ও সউদী আরব ত্যাগের সময় পর্যটকদের পরিশোধিত ভ্যাট ফেরত দেওয়া হবে। এর মাধ্যমে সউদীর পর্যটন খাতকে আরও উৎসাহিত করা ও পর্যটকদের জন্য ভ্রমণ ব্যয় হ্রাস করার চেষ্টা করা হচ্ছে।

Manual3 Ad Code

সউদী আরবের জাকাত, ট্যাক্স ও কাস্টমস কর্তৃপক্ষ (জেডএটিসিএ) জানায়, এই কর ফেরতের প্রক্রিয়া পরিচালনার জন্য এক বা একাধিক অনুমোদিত সেবাদাতাকে অনুমতি দেওয়া হবে। তারা পর্যটকদের হয়ে কর ফেরতের কাজ সম্পন্ন করবে। তবে কোনও অনিয়ম বা নিয়ম লঙ্ঘনের ক্ষেত্রে পর্যটক ও অনুমোদিত সেবাদাতা উভয়কেই ফেরত নেওয়া অর্থের জন্য যৌথভাবে দায়ী করা হবে।

Manual5 Ad Code

জিসিসিভুক্ত দেশের পর্যটকরাও এই কর ছাড়ের সুবিধা পাবেন, তবে এটি চলমান থাকবে ইলেকট্রনিক সার্ভিস আইন কার্যকর না হওয়া পর্যন্ত। জেডএটিসিএ’র গভর্নর পর্যটকদের কর ফেরতের নিয়মাবলি নির্ধারণ করবেন।নিয়মাবলির আওতায় থাকবে: পর্যটকদের কর ফেরতের ধাপসমূহ, পর্যটক হিসেবে স্বীকৃতি পাওয়ার শর্তাবলি, কোন পণ্য ভ্যাট ফেরতের জন্য উপযুক্ত, সর্বনিম্ন ক্রয়মূল্য, কোন বিক্রেতা এই সুবিধা দিতে পারবে ও কর ফেরতের আবেদন করার নিয়ম।

অন্যদিকে, সংশোধিত ভ্যাট বিধিমালায় বলা হয়েছে, যদি কোনও ব্যবসা কার্যক্রম অন্য ব্যক্তির কাছে হস্তান্তর করা হয়, তবে নতুন মালিককে ৩০ দিনের মধ্যে জেডএটিসিএকে তা জানাতে হবে। তবে যদি পূর্ববর্তী মালিকের রেজিস্ট্রেশন বাতিল হয়ে থাকে, তাহলে এ নিয়ম প্রযোজ্য হবে না। রেজিস্ট্রেশন বাতিল হলেও, ওই ব্যক্তি পুরনো কর সংক্রান্ত দায়-দেনা থেকে মুক্ত হবেন না ও প্রয়োজনীয় নথিপত্র সংরক্ষণ করতে হবে।

Manual5 Ad Code

সূত্র: সউদী গেজেট।

Desk: K

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code