ইরানজুড়ে নিরাপত্তা জোরদার

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

মধ্যপ্রাচ্য ডেস্ক : ইরানে পুলিশি হেফাজতে কুর্দি নারী মাহাসা আমিনির মৃত্যুর ১ বছর পার। হিজাব না পরায় পোশকবিধি লঙ্ঘনের দায়ে আটক হয়েছিলেন তিনি। শনিবার (১৬ সেপ্টেম্বর) মৃতুবার্ষিকীতে তার বাবা আমজাদ আমিনিকেও আটক করে পুলিশ। তবে কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেওয়া হয়। কিন্তু তাকে আটকের বিষয়টি অস্বীকার করছে পুলিশ।

Manual1 Ad Code

মাহাসার প্রথম মৃত্যুবার্ষিকীতে যে কোনও সমাবেশের ওপর আগে থেকেই নিষেধাজ্ঞা জারি রেখেছিল দেশটির সরকার। ধারণা করা হচ্ছিল, রাজধানী তেহরানে বড় ধরনের সরকারবিরোধী বিক্ষোভ হতে পারে।

কুর্দিস্তান মানবাধিকার বিষয়ক নেটওয়ার্ক জানিয়েছে, তার বাবাকে কোনও কারণ ছাড়াই আটক করেছিল পুলিশ। এর আগে, সামাজিক মাধ্যমে অধিকার গোষ্ঠীগুলো জানায়, পশ্চিম ইরানের সাকেজে আমিনির বাড়ির চারপাশে নিরাপত্তা বাহিনী অবস্থান নিয়েছে।

Manual8 Ad Code

আমিনির বাবা-মা সপ্তাহের শুরুতে বিবৃতিতে বলেছিলেন, সরকারের সতর্কতা সত্ত্বেও সাকেজের যেখানে তাদের ২২ বছর বয়সী কন্যা সমাহিত হয়েছে সেখানে ধর্মীয়ভাবে অনুষ্ঠানের আয়োজন করবেন। মানবাধিকার গোষ্ঠীগুলো জানিয়েছে, মৃত্যুবার্ষিকীতে অপ্রত্যাশিত পরিস্থিতির আশঙ্কায় ইরানের কুর্দি অঞ্চলে অতিরিক্তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code