এমপিপুত্র ও হাসিনার নিরাপত্তা অফিসারের ভাই নবাব পরিবারের সদস্যসহ ৩জন গ্রেফতার লীগের নিন্দা

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট

শুক্রবার ও বৃহস্পতিবার দুইদিনে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা থেকে স্থানীয় আওয়ামীলীগের ৩ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন সাবেক এমপি আব্দুর জব্বারের পুত্র কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান, আ স ম কামরুল ইসলাম, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সদস্য ও পৃথিমপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নবাব আলী সাজ্জাদ খান ও কাদিপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান আতিক। এই গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।
পৃথিমপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নবাব আলী সাজ্জাদ খান উপজেলার বিখ্যাত নবাব পরিবারের সন্তান ।

Manual6 Ad Code

গ্রেফতারকৃত ব্যক্তি কুলাউড়া উপজেলা আওয়ামী লীগ শাখার সাধারণ সম্পাদক এএসএম কামরুল ইসলামকে পৌরসভা এলাকার আলালপুরে তার বাড়ি থেকে শুক্রবার ভোরে তাকে আটক করে গ্রেফতার দেখানো হয়।
তিনি সাবেক প্রধানন্ত্রী শেখ হাসিনার প্রটোকল অফিসার আবু জাফর রাজুর ভাই ।

Manual4 Ad Code

পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জড়িত শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় কামরুলের নাম উল্লেখ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এবং স্থানীয় পুলিশের একটি বিশেষ দল আলালপুরে কামরুলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

অভিযানের সময় কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম অপসার এবং ডিবির ওসি আবু জাফর মোহাম্মদ কবির উপস্থিত ছিলেন।
ওসি মো. গোলাম অপসার জানান, দেশব্যাপী স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে দেশব্যাপী আইন প্রয়োগকারী উদ্যোগ “অপারেশন ডেভিল হান্ট”-এর অংশ হিসেবে এই গ্রেপ্তার করা হয়েছে।
ওসি আরও জানান, শুক্রবার সকালে আদালতে হাজিরা দেওয়ার পর তাকে কারাগারে পাঠানো হয়েছে। ডেস্ক জেবি

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • এমপিপুত্র
  • Manual1 Ad Code
    Manual5 Ad Code