টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার সাইফুদ্দিন খালেদের সাথে হাকিম চৌধুরীর মতবিনিময়

লেখক: Rumie
প্রকাশ: ১ বছর আগে

Manual3 Ad Code

সাজিদুর রহমান,ডেস্ক রিপোর্ট : লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার ব্যারিস্টার  সাইফুদ্দিন খালেদ এর সাথে যুক্তরাজ্য সফররত সিলেটের গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ করেছেন। শুক্রবার (২৫ এপ্রিল) অপরাহ্নে  টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের  টাউনহলে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের চেয়ারপার্সন ব্যারিস্টার আতাউর রহমান, জিএসসি কেন্দ্রীয় কমিটির প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারী ও গোয়াইনঘাট ওয়েলফেয়ার অর্গানাইজেশন এর সেক্রেটারী সুফি সুহেল আহমদ,  মাওলানা মাওলানা নাজিম উদ্দিন, মোক্তার আহমেদ, খালেদুল কিবরিয়া, জিএসসি ইস্ট লন্ডন শাখার জয়েন্ট সেক্রেটারী সালেহ আহমদ ও জয়েন্ট ট্রেজারার নুর আহমদ প্রমূখ।

Manual4 Ad Code

সাক্ষাতে কাউন্সিল পরিচালনার বিভিন্ন দিক নিয়ে পারস্পরিক আলোচনা হয়। স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক পরিচালনার মাধ্যমে নাগরিক সুবিধাসমূহ সহজ থেকে সহজতর করার লক্ষ্যে অভিজ্ঞতা পরস্পর মত বিনিময়ে আলোচনায় উঠে আসে । পরে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের  স্পিকার কাউন্সিলের অবকাঠামো ঘুরে ঘুরে দেখান এবং আব্দুল হাকিম চৌধুরী স্পিকারকে বাংলাদেশের সিলেটের বৃহত্তর জৈন্তিয়ায় বিস্তৃত পর্যটন এলাকা ভ্রমণের আমন্ত্রণ জানান।

Manual1 Ad Code

Desk: K

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code