লন্ড‌নে ব্রিটিশ বাংলাদেশি ভাইয়ের হাতে ভাই খুন

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট

Manual5 Ad Code

পূর্ব লন্ড‌নে টাওয়ার হ‌্যাম‌লেটস কাউ‌ন্সি‌লের বাংলাদেশি অধ‌্যুষিত মাইল অ্যান্ড ওয়ার্ডে ভাই‌য়ের ছুরিকাঘাতে ২০ বছর বয়সী এক ব্রিটিশ বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, নিহত ও আটক করা ব্যক্তি উভয়েই আপন ভাই। এই ঘটনায় আরও ১৬ বছর বয়সী এক কিশোর ও ২০ বছর বয়সী এক তরুণী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা গে‌ছে, দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির জের ধরে এই ঘটনা ঘটেছে। পুলিশ এখনও নিহত ও আটককৃতের নাম-পরিচয় প্রকাশ করেনি। এই মর্মান্তিক হত্যাকাণ্ডটি মাইল অ্যান্ডের একটি কাউন্সিল বিল্ডিং ব্লকের ভেতরে একটি ফ্ল্যাটে, ধারালো অস্ত্রের উপর্যুপরি আঘাতে সংঘটিত হয়।
লন্ডন মে‌ট্রোপ‌লিটন পুলিশের এক‌টি সূত্র বৃহস্পতিবার ভোররা‌তে জানায়, একটি আবাসিক ভবনে গুরুতর হামলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় তারা। সেখানে পৌঁছে জরুরি বিভাগের কর্মীরা ২০ বছর বয়সী এক যুবককে গুরুতর ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। কিছুক্ষণ পর তিনি মারা যান।
এই মর্মান্তিক ঘটনার পেছনের কারণ এখনও স্পষ্ট নয়। টাওয়ার হ্যামলেটস পুলিশ নিশ্চিত করেছে যে তারা এটিকে একটি সন্দেহজনক মৃত্যু হিসেবে গণ্য করছে এবং দুই ভাইয়ের বচসার মধ্যে সংঘটিত এই মর্মান্তিক ঘটনার কারণ উদঘাটনে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।
ছুরিকাঘাতের এই ঘটনার পাশাপাশি আরও ১৬ বছর বয়সী এক কিশোর ও ২০ বছর বয়সী এক তরুণী আহত হয়েছেন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তাদের আঘাতের বিস্তা‌রিত এখনও জানা যায়নি।
খুনের খবর‌টি স্থানীয় কাউন্সিলর মোহাম্মদ চৌধুরী নিশ্চিত করেছেন। নিহত যুবকের বাবার বাংলাদেশের গ্রামের বাড়ির এলাকা এখনও নিশ্চিত করা যায়নি। ঘটনাস্থলের আশপাশে বহু বাংলাদেশি পরিবারের বসবাস।
দুঃখজনকভাবে, পূর্ব লন্ডনের বাংলাদেশি কমিউনিটিতে ভাই‌য়ের হা‌তে ভাইকে হত্যার ঘটনা এটাই প্রথম নয়। ২০১৬ সালের একটি ভয়ঙ্কর ঘটনায় জুয়েল আহমেদ (সেসময় ৩০ বছর বয়সী) নামে এক ব্রিটিশ বাংলাদেশি যুবক তার ৩৬ বছর বয়সী ভাই রুহেল আহমেদকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন। তাদের পারিবারিক বাড়ি স্টেপনির ডুকেট স্ট্রিটের টিমর হাউজে ফুলের টব ভাঙ্গার জের ধরে ঝগড়ার পর এই হত্যাকাণ্ড ঘটেছিল। তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে পারিবারিক কলহের পরিণতি কতটা ভয়াবহ হতে পারে, তা এই ঘটনা আবারও প্রমাণ করে। ডেস্ক জেবি

Manual5 Ad Code

 

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • লন্ড‌ন ব্রিটিশ বাংলাদেশ ভাই খুন
  • Manual1 Ad Code
    Manual7 Ad Code