অস্ট্রেলিয়ায় লেবার পার্টির নিরঙ্কুশ বিজয়, আবারও ক্ষমতায় আলবানিজ

লেখক: Rumie
প্রকাশ: ১ বছর আগে

Manual8 Ad Code

এশিয়া ডেস্ক:

Manual4 Ad Code

অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে আবারও নিরঙ্কুশ জয় পেয়েছে দেশটির লেবার পার্টি। এই নির্বাচনের মধ্য দিয়ে দলপ্রধান ও দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ দ্বিতীয়বারের মতো ক্ষমতা পেলেন।

Manual6 Ad Code

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, লেবার পার্টি এরই মধ্যে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, দেশজুড়ে ডানপন্থী লিবারেল-ন্যাশনাল জোটের (এলএনপি) বিপরীতে বিপুল ভোট পেয়েছে লেবার পার্টি।

Manual1 Ad Code

এলএনপি নেতা পিটার ডাটন ডিকসনে নিজের আসনেও গো হারা হেরেছেন। তবে পরাজয় স্বীকার করে জানিয়েছেন, তিনি আলবানিজকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন।

বিজয়ী বক্তব্যে আলবানিজ বলেন, ‘আশা ও দৃঢ়তা নিয়ে একে অপরের প্রতি বিশ্বাস রেখে আমরা আবারও অস্ট্রেলিয়ার ভবিষ্যৎ গড়ার কাজে ফিরে যাচ্ছি। আপনাদের সবাইকে ধন্যবাদ।’ তিনি হাত তুলে সমর্থকদের অভিবাদন জানান। তারপর মঞ্চ ছেড়ে বেরিয়ে যান।

এবারের নির্বাচনে সবচেয়ে বড় ইস্যু ছিল জীবনযাত্রার ব্যয়, ভেঙে পড়া সরকারি স্বাস্থ্যসেবা, নাগালের বাইরে চলে যাওয়া আবাসন ব্যয় এবং দ্বিতীয়বার ক্ষমতায় আসা ডোনাল্ড ট্রাম্পের কীর্তিকলাপ।

Manual2 Ad Code

একই সঙ্গে বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী ও বামপন্থী গ্রিন পার্টির প্রার্থীও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন—বিশেষ করে যদি পার্লামেন্ট ঝুলন্ত হয়ে যায়।

সর্বশেষ খবর অনুযায়ী, এ পর্যন্ত ৪৯ দশমিক ৭ শতাংশ ভোট গণনা করা হয়েছে। এতে লেবার পার্টি ৮৬টি আসন, এলএনপি জোট ৪০টি ও স্বতন্ত্র প্রার্থীরা ১০টি আসন পেয়েছেন। তবে এখন পর্যন্ত বামপন্থী গ্রিন পার্টি কোনো আসন পায়নি। তবে এবারের নির্বাচনে তাদের আগের যেকোনো নির্বাচনের চেয়ে ভালো করার সম্ভাবনা রয়েছে।

ডেস্ক: আর

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code