ইরানের রাডার ফাঁকি দেওয়া ক্ষেপণাস্ত্র নিক্ষেপ: ইসরায়েলের ২৮টি ‘শত্রু বিমান’ প্রতিহত

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট

Manual2 Ad Code

রাডার ফাঁকি দেওয়া ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। এই ক্ষেপণাস্ত্র একাধিক স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও ভেদ করতে সক্ষম হয়েছে বলেও দাবি করেছে তেহরান। মঙ্গলবার (১৭ জুন) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

Manual5 Ad Code

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের একটি গোয়েন্দা স্থাপনায় হামলার সময় তারা একটি নতুন ধরনের ‘শনাক্ত করা যায় না’ এমন ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এই ক্ষেপণাস্ত্র একাধিক স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও ভেদ করতে সক্ষম হয়েছে বলে দাবি করা হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা-কে দেওয়া বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালায়ি-নিক বলেন, “আজকের হামলায় আমরা এমন ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছি যেগুলো ট্র্যাক বা প্রতিহত করা সম্ভব নয়।”

তিনি বলেন, এ হামলা ছিল ইসরায়েলিদের জন্য সম্পূর্ণ অপ্রত্যাশিত এবং এ ধরনের আরও হামলা তারা ভবিষ্যতে দেখতে পাবে।

ইসরায়েলের এক গোয়েন্দা স্থাপনায় রাডার ফাঁকি দেওয়া ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। এই ক্ষেপণাস্ত্র একাধিক স্তরের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা করতে সক্ষম হয়েছে বলে দাবি করেছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালায়ি-নিক বলেছেন, আজকের হামলায় আমরা এমন ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছি যা শনাক্ত করা বা বাধা দেওয়া যায়নি।

তিনি হুঁশিয়ারি করে বলেছেন, এই অপারেশন ইসরায়েলিদের জন্য ‘আকস্মিক’ একটি ঘটনা। তারা এমন ঘটনা আরও দেখতে পাবে।

তালায়ি-নিক আরও বলেন, ইসরায়েল দীর্ঘমেয়াদী সংঘাতের জন্য প্রস্তুত না। কিন্তু ইরানের সামরিক বাহিনী অনেক উন্নত। যার কিছুই এখনো মোতায়েন করা হয়নি।

Manual8 Ad Code

এদিকে ইরানের সেনাবাহিনী গত ২৪ ঘণ্টায় ২৮টি ‘শত্রু বিমান’ শনাক্ত ও প্রতিহত করার দাবি করেছে। এর মধ্যে একটি ছিল গুপ্তচর ড্রোন, যা সংবেদনশীল স্থান থেকে তথ্য সংগ্রহের চেষ্টা করছিল। খবর আল জাজিরার।

 

অন্যদিকে, ইসরায়েল এই দাবিগুলোকে ‘মিথ্যা’ এবং ‘প্রচারণামূলক’ বলে উড়িয়ে দিয়েছে। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইরানে তাদের চলমান অভিযানে কোনো বিমান বা ক্রু ক্ষতিগ্রস্ত হয়নি। ডেস্ক বিজে

Manual3 Ad Code

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • ইরানের রাডার ফাঁকি দেওয়া ক্ষেপণাস্ত্র নিক্ষেপ: ইসরায়েলের ২৮টি ‘শত্রু বিমান’ প্রতিহত
  • Manual1 Ad Code
    Manual3 Ad Code