চীন কলাকুশলীদের নিয়ে যৌথ প্রযোজনায় সিনেমা বানাবেন আমির খান

লেখক: Rumie
প্রকাশ: ১ বছর আগে

Manual3 Ad Code

অনলাইন ডেস্ক:

চীনে ভারতের সবচেয়ে জনপ্রিয় তারকা আমির খান। তাঁর দুটি চলচ্চিত্র—দঙ্গল এবং সিক্রেট সুপারস্টার—চীনে দারুণ হিট করেছিল। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সমস্ত বক্স অফিস রেকর্ড ভেঙে দিয়েছে এই দুটি সিনেমা।

Manual2 Ad Code

গতকাল শুক্রবার ওয়েভস সামিটে বক্তব্য দেওয়ার সময় আমির খান নতুন খবর দিলেন। চীনের সফট পাওয়ারকে কাজে লাগানোর পরবর্তী পদক্ষেপ হিসেবে একটি যৌথ ইন্দো–চীন চলচ্চিত্র প্রযোজনার কথা বলেছেন তিনি।

ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল অ্যান্ড এন্টারটেইনমেন্ট সামিট (ওয়েভস)–এর উদ্বোধন অনুষ্ঠানে আমির খান বলেন, ভারতীয় চলচ্চিত্রের ব্যাপারে চীনা দর্শকদের আগ্রহ ভারতীয়দের মতোই। আমি মনে করি, চীনের দর্শক, তাদের সাংস্কৃতিক বৈশিষ্ট্য এবং সেখানকার মানুষের আবেগ ভারতীয়দের আবেগের মতোই। তাই, চীনা দর্শক এখানকার মানুষের মতোই কনটেন্টের প্রতি একইভাবে প্রতিক্রিয়া দেখায়। চীনে বড় পর্দায় আমার কয়েকটি সিনেমা দেখার সময় আমার অভিজ্ঞতা এমনটাই ছিল। দঙ্গল–এর প্রতি দর্শকদের প্রতিক্রিয়া দেখার সময় ভারতীয় দর্শক এবং চীনা দর্শকের প্রতিক্রিয়ার মধ্যে কোনো পার্থক্য পাইনি।

Manual5 Ad Code

আমিরের দঙ্গল চীনে রেকর্ড ১৯২ মিলিয়ন মার্কিন ডলার (১২৩১ কোটি রুপি) আয় করেছে। তাইওয়ান ও হংকংয়ে আরও ১০ মিলিয়ন ডলার (৬৪ কোটি রুপি) আয় করেছে। এটি চীনে সর্বোচ্চ আয় করা বিদেশি চলচ্চিত্র। আমিরের সিক্রেট সুপারস্টারও চীনা বাজারে দারুণ ব্যবসা করেছে। চীন ও হংকংয়ে মোট ১২২ মিলিয়ন ডলার (৭৬৩ কোটি রুপি) আয় করেছে।

গতকাল সকালে ওয়েভস ২০২৫–এর ‘স্টুডিওস অব দ্য ফিউচার: পুটিং ইন্ডিয়া অন ওয়ার্ল্ড স্টুডিও ম্যাপ’ শীর্ষক একটি অধিবেশনে আমির অংশ নিয়েছিলেন। মঞ্চে অভিনেতা সম্ভাব্য সহযোগিতা নিয়ে তাঁর চীনা বন্ধুদের সঙ্গে আলোচনার কথাও বলেন।

আমির বলেন, ‘আমি মনে করি চীনের সঙ্গে সহযোগিতা একটি উইন–উইন পরিস্থিতি—সৃজনশীলভাবে, ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে এবং আবেগগত স্তরে—সব দিক থেকেই। আসলে, বহু বছর ধরে, আমি চীনের বন্ধুদের সঙ্গে আলোচনা করছি এবং আমরা প্রায়ই এটির সম্ভাব্যতা খতিয়ে দেখেছি। এখন, ওয়েভস আসার সঙ্গে সঙ্গে এটি সেই দিকে আরও একটু উৎসাহ জোগাবে। আপনি যদি একটি ইন্দো–চীন চলচ্চিত্রের দিকে তাকান—চীন থেকে একজন তারকা এবং ভারত থেকে একজন তারকা, এটি মোটামুটি পৃথিবীর অর্ধেক জনসংখ্যা। সুতরাং, আপনার কাছে ইতিমধ্যেই একটি বিশাল দর্শকশ্রেণি রয়েছে।’

Manual3 Ad Code

ওয়েভসে আমিরের অধিবেশনে আরও উপস্থিত ছিলেন চলচ্চিত্র নির্মাতা রিতেশ সিধওয়ানি, দিনেশ ভিজান এবং নামিত মালহোত্রা, পিভিআর–এর অজয় বিজলি এবং আমেরিকান প্রযোজক চার্লস রোভেন। ওয়েভস ২০২৫ ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে চলচ্চিত্র নির্মাণ ও চলচ্চিত্র ব্যবসাকে উৎসাহিত করার একটি প্ল্যাটফর্ম হিসেবে আয়োজিত হচ্ছে।

ডেস্ক: আর

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code