সোমবার দেশে ফিরবেন না খালেদা জিয়া ?

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট

Manual4 Ad Code

একদিন পেছাতে পারে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দেশে ফেরা। লন্ডনে চিকিৎসার পর খালেদা জিয়া যুক্তরাজ্যের থেকে সোমবার ৫মে দেশে ফেরার কথা ছিল। তবে শেষ সময়ে জানা যাচেছ তার যাত্রা একদিন পিছিয়ে যেতে পারে। একাধিক সূত্র তা নিশ্চিত করেছে। আগামী ৫ মে’র পরিবর্তে ৬ মে (মঙ্গলবার) তিনি দেশে ফিরবেন বলে আশা করা হচেছ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি অডিও বার্তা হাতে রয়েছে যেখানে মহাসচিবকে বলতে শোনা যায় কাতারের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্স পেতে বিলম্বিত হওয়ায় আগামী ৫ মে’র পরিবর্তে ৬ মে (মঙ্গলবার) তিনি দেশে ফিরবেন তবে এয়ার অ্যাম্বুলেন্স এ না এলে ম্যাডাম ৪মে বাংলাদেশ বিমানে ফ্লাইট করবেন ও ৫ মে সকাল ১১ টায় তিনি ঢাকা ফিরবেন, এটা ম্যাডাম নিজেই সিদ্ধান্ত নিয়েছেন। আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিয়েছি।

 

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে বলেন, চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বিএনপি মহাসচিবের নির্দেশে আমাদেরকে জানিয়েছেন, খালেদা জিয়া ৫ মে লন্ডন থেকে রওয়ানা হয়ে ৬ মে ঢাকায় পৌঁছাবেন।
তিনি জানান, কাতারের আমিরের দেওয়া একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে খালেদা জিয়া লন্ডন ত্যাগ করবেন এবং পরদিন বাংলাদেশে এসে পৌঁছাবেন।

Manual8 Ad Code

বেগম খলেদা জিয়া সঙ্গে তার দুই পুত্রবধূ ডা. জোবাইদা রহমান ও শর্মিলা রহমানও আসবেন। ডেস্ক জেবি

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • দেশ খালেদা জিয়া
  • Manual1 Ad Code
    Manual4 Ad Code