আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে গণজমায়েত শুরু

লেখক: Nopur
প্রকাশ: ১ বছর আগে

Manual7 Ad Code

রাজনীতি ডেস্ক:

Manual8 Ad Code

আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে শাহবাগে গণজমায়েতে শুরু হয়েছে। আজ শনিবার বিকেল ৩টায় বিভিন্ন দল ও সংগঠনের কর্মীসহ ছাত্র-জনতাদের শাহবাগে জড়ো হতে দেখা যায়। শাহবাগ মোড়ের সভাস্থলে এসেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম।

এনসিপি ছাড়াও জুলাই মঞ্চ, ইনকিলাব মঞ্চ, ছাত্র শিবিরসহ বিভিন্ন দল ও ছাত্র সংগঠনের সদস্যরা এই গণজমায়েতে অংশ নিয়েছেন।

Manual3 Ad Code

শনিবার ( ১০ মে ) দুপুর থেকেই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড়ে আন্দোলনকারীদের উপস্থিত হতে দেখা যায়। তবে সে সময় আন্দোলনে নেতৃত্বদানকারী ছাত্রনেতাদের দেখা যায়নি। আন্দোলনে অংশগ্রহণকারীরা জানান, আজ শনিবার বিকেলের গণজমায়েত থেকে সিদ্ধান্ত আসবে আন্দোলন কোনদিকে যাবে। যদি আজ রাতের মধ্যে সরকারের তরফ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা না আসে, কাল থেকে সারা দেশের ব্লকেড কর্মসূচি ঘোষণার সিদ্ধান্ত আসবে।

Manual8 Ad Code

আন্দোলনকারীরা স্লোগানে স্লোগানে শাহবাগ মুখর করে রেখেছেন—‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘আজাদী না গোলামি, আজাদী-আজাদী’, ‘ক্ষমতা না জনতা, জনতা জনতা’, ‘ব্যান আওয়ামী লীগ’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘মুজিববাদের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’ ইত্যাদি।

এর আগে গতকাল শুক্রবার বিকেল থেকে সারা রাত আন্দোলনকারীদের স্লোগানে মুখর ছিল শাহবাগ।

আওয়ামী লীগকে ‘গণহত্যাকারী’ দল হিসেবে আখ্যায়িত করে নিষিদ্ধ করার দাবি নিয়ে এনসিপি গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি শুরু করে। সেখান থেকে পরে শাহবাগ মোড়ে অবরোধ (ব্লকেড) কর্মসূচি শুরু হয়। এ ব্লকেড থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করাসহ তিন দফা দাবি জানিয়ে শনিবার বিকেলে শাহবাগে গণজমায়েত কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

Manual7 Ad Code

ডেস্ক: আর

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code