ডিসেম্বরের পর নির্বাচনের পক্ষে একটিও যুক্তি থাকলে সরকার প্রকাশ করুক: সালাহউদ্দিন

লেখক: Nopur
প্রকাশ: ১ বছর আগে

Manual6 Ad Code

রাজনীতি ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ডিসেম্বরের পর নির্বাচন দেওয়ার পক্ষে একটি যুক্তি থাকলেও তা যেন সরকার প্রকাশ করে। শনিবার (৩১ মে) দুপুরে রাজধানীতে কৃষক দলের এক আলোচনা সভায় এ কথা বলেছেন তিনি।

সংস্কারের নামে কলা ঝোলানো হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, ‘ডিসেম্বরের আগেই নির্বাচন দিতে হবে, এটা জনগণের দাবি। ডিসেম্বরের পর নির্বাচন দেওয়ার কোনো কারণ নাই। ডিসেম্বরের পর নির্বাচনের জন্য একটি যুক্তি থাকলেও তা যেন সরকার প্রকাশ করে।’

Manual3 Ad Code

আগামী ২ জুন প্রধান উপদেষ্টা আলোচনার জন্য বিএনপিকে যমুনায় আমন্ত্রণ জানিয়েছেন জানিয়ে সালাহউদ্দিন বলেন, ‘আলোচনার জন্য আনুষ্ঠানিকতার কমতি নেই। কিন্তু কাজের কাজ কিছুই নেই তাদের।’

সালাহউদ্দিন বলেন, ‘যারা নির্বাচন চায় না, তারা বিএনপি নেতাদের দেশদ্রোহী ও অন্য দেশের এজেন্ট বলছে। ১৭ বছরের ত্যাগের প্রতিদান দিচ্ছে একটি মহল।’

Manual6 Ad Code

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, নির্বাসনে, নির্যাতনে, কারাবাসে, আয়নাঘরে যারা ১৭ বছর ফ্যাসিবাদবিরোধী আন্দোলন করেছে, তাদের দেশদ্রোহী বানানো হচ্ছে। বিএনপির বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত এই অপপ্রচার, গণতান্ত্রিক সংগ্রামকে কলঙ্কিত করে।

সালাহউদ্দিন আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী শক্তির মধ্যে ফাটল ধরাতে দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা উঠেপড়ে লেগেছে। একটি গোষ্ঠী তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করতে অথবা ফ্যাসিবাদ পুনর্বাসিত করতে ফ্যাসিবাদবিরোধী ঐক্যে ফাটল ধরাচ্ছে। নির্বাচনের কথা বললেও নারাজ হন প্রধান উপদেষ্টা।

Manual2 Ad Code

উল্লেখ্য, সবশেষ গত শনিবার (২৪ মে) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে বিএনপি ও জামায়াত। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

Manual4 Ad Code

ডেস্ক: এন

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code