ট্রেনে ঈদুল আজহা উপলক্ষে ২১ মে থেকে অগ্রিম টিকিট বিক্রি

লেখক: Nopur
প্রকাশ: ১ বছর আগে

Manual2 Ad Code

জাতীয় ডেস্ক:

Manual4 Ad Code

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ২১ মে থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে বাংলাদেশ রেলওয়ে। এ দিন ৩১ মের অগ্রিম টিকিট দেওয়া হবে। ঈদে বাড়তি যাত্রী পরিবহনে বিভিন্ন রুটে ১০টি বিশেষ ট্রেন চলাচল করবে। এ ছাড়া কোরবানির পশু পরিবহনে চলবে ৩টা ক্যাটেল স্পেশাল ট্রেন।

Manual4 Ad Code

সোমবার ( ১২ মে ) সকালে বিদ্যুৎ ভবনে সড়ক ও রেল মন্ত্রণালয়ের ঈদুল আজহার প্রস্তুতিমূলক সভা শেষে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ঈদের আগে আন্তনগর ট্রেনের ৩১ মের টিকিট ২১ মে, ১ জুনের টিকিট ২২ মে, ২ জুনের টিকিট ২৩ মে, ৩ জুনের টিকিট ২৪ মে, ৪ জুনের টিকিট ২৫ মে, ৫ জুনের টিকিট ২৬ মে এবং ৬ জুনের টিকিট বিক্রি হবে ২৭ মে। এ ছাড়া ঈদে ফিরতি টিকিট বিক্রি হবে আগামী ৩০ মে থেকে। এ দিন মিলবে ৯ জুনের টিকিট।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার ট্রেনের সব টিকিট অনলাইনে দেওয়া হবে। পশ্চিমাঞ্চলে চলাচলের সব আন্তনগর ট্রেনের টিকিট সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলে চলাচল করা সব ট্রেনের টিকিট দুপুর ২টায় বিক্রি শুরু হবে।

সংবাদ সম্মেলনে রেল উপদেষ্টা বলেন, ঈদে বাড়তি যাত্রী বহন করার জন্য এবার ৪৪টি কোচ সংযুক্ত করা হবে। আর ঢাকা থেকে প্রতিদিন ৪৩টি আন্তনগর ট্রেনে মোট ৩৩ হাজার ৩১৫টি টিকিট বিক্রি করা হবে। এ ছাড়া ক্যাটাল স্পেশাল ট্রেন চলবে তিনটি।

Manual7 Ad Code

আগামী দুই থেকে তিন জুন পর্যন্ত এসব ট্রেন চলাচল করবে বলে জানান রেল উপদেষ্টা।

Manual7 Ad Code

ট্রেনের ছাদে যাত্রী পরিবহনের বিষয়ে উপদেষ্টা বলেন, এবার ঈদ যাত্রায় কোনো যাত্রীকে ট্রেনের ছাদে উঠতে দেওয়া হবে না। একই সঙ্গে জানালা এবং দরজার মাথার ওপর দিয়ে যেসব যাত্রী ওঠার চেষ্টা করেন তাদেরও ঠেকানোর ব্যবস্থা করতে হবে।

সংবাদ সম্মেলনে ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে নিযুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক ও সেতু সচিব মোহাম্মদ আবদুর রউফ প্রমুখ।

ডেস্ক: এন

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code