নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আটক-৩ – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ৮:০৭, ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ



 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আটক-৩

newsup
প্রকাশিত মে ২১, ২০২৫
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আটক-৩

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট

Manual4 Ad Code

সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলার নূরনগরে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে চাঁদাবাজি কালে সাংবাদিক পরিচয় দানকারিসহ তিনজনকে আটক করে স্থানীয় জনতা।
২১ মে বুধবার বিকাল ৪টার দিকে নূরনগর বাজারে এ ঘটনা ঘটে। নূরনগর বাজারের সোনার বাংলা বেকারির স্বত্বাধিকারী নিশিকান্ত অধিকারী এবং বন্ধু বেকারির স্বত্বাধিকারী আলমগীর হোসেন এর কাছে সাংবাদিক পরিচয়ে ৩০ হাজার টাকা দাবি করলে স্থানীয় জনগণ তাদেরকে আটক করে। আটককৃতরা হলেন, ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার বিশেষ প্রতিনিধি মোঃ আমিরুল ইসলাম, পিতা শেখ আলিমউদ্দি্‌ গ্রাম গণপতি কালিগঞ্জ সাতক্ষীরা, মোঃ জয় সরকার পিতা আবু সাঈদ গ্রাম নগর খাল বাসন গাজীপুর ও ফারুক আহমেদ পিতা আবুল খায়ের উত্তরা ঢাকা।

Manual6 Ad Code

বেকারির মালিক নিশিকান্ত জানান, এই আটককৃত তিনজনই বিভিন্ন ভয়-ভীতি দেখিয়ে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে ৫ হাজার টাকা এবং বন্ধু বেকারির আলমগীর হোসেন এর কাছ থেকে ৩ হাজার টাকা নিয়ে গিয়েছিল। গতকাল তিনজন ব্যক্তি দৈনিক মাতৃ জগত পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি করে দাওয়াত কার্ড ধরিয়ে দিয়ে তাদের কাছে ৩০ হাজার টাকা দাবি করে বলে জানান তারা।

 

Manual6 Ad Code

 

শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থলে থেকে আটককৃত তিনজনকে জিম্মায় নিয়ে আসে। বিষয়ে শ্যামনগর থানা অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির মোল্লার সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান আটককৃত তিনজন শ্যামনগর থানা হেফাজতে আছে। জিজ্ঞাসাবাদ চলছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ডেস্ক জেবি

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code